মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
২৩ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি:

“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) মৌলভীবাজার জেলা শাখা।

বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় নিসচা মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে চৌমুহনা পর্যন্ত একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

নিসচা মৌলভীবাজার জেলা শাখার সভাপতি, বিশিষ্ট লেখক ও গবেষক ড. অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যাংকার ও সমাজকর্মী চৌধুরী মোহাম্মদ মেরাজের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন আজমনি বহুমুখী হাই স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক-শিক্ষক সমিতির সভাপতি সাংবাদিক মো. জোসেফ আলী চৌধুরী, ক্রীড়া সংগঠক অ্যাডভোকেট মোস্তাক আহমদ মম, সিনিয়র সাংবাদিক ও সংগঠনের উপদেষ্টা নুরুল ইসলাম শেফুল, সহসভাপতি সানাউল ইসলাম সুয়েজ, জেলা ট্রাফিক পুলিশের প্রতিনিধি সার্জেন্ট মোতালিব আহমদ, মামুনুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট সৈয়দ সিরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান জসনু, দপ্তর সম্পাদক আব্দুল মুমিন রনি, কার্যনির্বাহী সদস্য সৈয়দ শাহীন মিয়া, দেওয়ান মোনাকিব চৌধুরী, অর্থ সম্পাদক সাইফ উদ্দিন, আশরাফুল আলম তানভীর, মাসুম আহমদ, এম এ মুনতাকিম ইকরাম ও শাহী উদ্দিনসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।

সমাবেশে বক্তারা বলেন, ৩৩ বছর আগে ব্যক্তিগত জীবনের গভীর বেদনা থেকে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের শুরু করা নিরাপদ সড়কের আন্দোলন আজ সারা দেশের মানুষের আন্দোলনে রূপ নিয়েছে। নিরাপদ সড়ক নিশ্চিত করা এখন সময়ের দাবি।

তারা আরও বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা প্রতিরোধে প্রশাসন, নিরাপদ সড়ক চাই সংগঠন, চালক ও যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। চালকদের সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং পথচারীদের সতর্কতা নিশ্চিত করা গেলে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব হবে।

র‍্যালি ও সমাবেশ শেষে মৌলভীবাজার পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফলদ গাছের চারা রোপণ করা হয়। এ সময় নিসচা মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার প্রত্যয়ে দিবসটি পালনের মধ্য দিয়ে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ ইউনিয়নে দলীয় প্রভাব ও স্বজনপ্রীতির প্রশ্ন, তদন্তের দাবি

১

মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

২

তাহিরপুর সীমান্তে ৫৬ শতাংশ জমির দখল নিয়ে বিরোধ, আলোচনায় চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল হক

৩

জামালগঞ্জ সদর ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান কামাল

৪

সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন

৫

সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি

৬

নবীনগরে এক লাখ টাকায় শিশুসন্তানকে বিক্রির অভিযোগ, সমাজসেবীর উদ্যোগে ফিরল পরিবারে

৭

দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা

৮

তাহিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যুবদল নেতা মাহবুব মুল্লিক, সম্প্রীতি রক্ষার আহ্বান

৯

সুনামগঞ্জে পূজা দেখতে বেরিয়ে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী

১০

ধর্মীয় সম্প্রীতির বার্তা নিয়ে তাহিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জুনাব আলী

১১

মাদক সেবনের টাকার জোগান দিতে চাপ, ধারদেনা ও নির্যাতনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ

১২

ভৈরবে কিশোরীকে উত্ত্যক্তের অভিযোগে সংবাদ সম্মেলন, হুমকির দাবি পরিবারের

১৩

সিঙ্গাপুরে আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় বাংলাদেশের তাইহান সোয়াদের সাফল্য, স্বর্ণসহ তিন পদক জয়

১৪

চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপার

১৫

৩২১ বছরের ঐতিহ্যের টানে বারঘরিয়ার বাইশপুতুল দুর্গামন্দিরে তাপসী দত্ত

১৬

দুর্গাপূজায় সীমান্তে বাড়তি সতর্কতা, ১৩ পূজামণ্ডপের নিরাপত্তায় ৫৯ বিজিবি

১৭

তাহিরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হেকিম

১৮

কালিয়াকৈরে মহাসড়ক জুড়ে অবৈধ দোকান ও অটো স্ট্যান্ড, জিম্মি শিক্ষার্থী ও গার্মেন্টস শ্রমিকেরা

১৯

স্বচ্ছতা ও জবাবদিহিতায় অনন্য উদাহরণ: কৈখালীতে পাউবোর কাজে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন এসও মাসুদ রানা।

২০