শিক্ষাঙ্গনের প্রিয় মুখ কুতুব উদ্দিনের আবেগঘন বিদায়। - আলোর সকাল
ছাবেদুল সরকার-পাবনা প্রতিনিধিঃ
২১ মে ২০২৬, ৮:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষাঙ্গনের প্রিয় মুখ কুতুব উদ্দিনের আবেগঘন বিদায়।

 

পাবনার ফরিদপুর উপজেলার গোলকাটা মাজাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ কুতুব উদ্দিন দীর্ঘ ৩০ বছরের সফল ও কর্মময় শিক্ষা জীবন শেষে অবসরজনিত বিদায় গ্রহণ করেছেন। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেমরা ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ জুয়েল রানা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব খ. ম. জাহাঙ্গীর আলম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সেলিম রেজা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সুধীজন, অভিভাবক ও এলাকাবাসী।
বক্তারা বলেন, মোঃ কুতুব উদ্দিন শুধু একজন শিক্ষক নন, তিনি ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক, সহকর্মীদের প্রেরণা এবং এলাকার শিক্ষাঙ্গনের এক উজ্জ্বল ব্যক্তিত্ব। দীর্ঘদিন সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষা সেবায় নিজেকে নিয়োজিত রেখে তিনি অসংখ্য শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ে তুলেছেন।
অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রাণবন্ত উপস্থাপনায় ছিলেন কবি ও শিক্ষক মোছাঃ সাদিয়া পারভীন, কালিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিদায়ের মুহূর্তে সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের অশ্রুসিক্ত ভালোবাসায় সিক্ত হন প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দিন। এ সময় তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শান্তিময় অবসর জীবন কামনা করেন উপস্থিত সকলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নির্বাচিত

বাগমারা’য় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে স্থানীয় নেতারা প্রধান শিক্ষককে হুমকি: থানায়-জিডি

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত মুন্সিগঞ্জের সব ফায়ার স্টেশন।

তাহিরপুরে পরিত্যক্ত বাড়ি থেকে ১৮ বোতল বিদেশি মদ জব্দ, মাদক কারবারি পলাতক

জগন্নাথপুরে পলাতক আসামী “নাঈম” গ্রেপ্তার 

ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক

তাহিরপুরের সাংবাদিক শফিকুল ইসলাম স্বাধীনের নতুন মাইলফলক

ছাতকে মোবাইল কোর্টের অভিযান ৪ প্রতিষ্ঠান-কে জরিমানা 

উপজেলা শহরে ডাকাতের ছুরিকাঘাতে গুরুতর আহত মুদি ব্যবসায়ী আবু বক্কর ছিদ্দিক

১০

ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ পালিত

১১

মৌলভীবাজার সিটি অ্যাপেক্স ক্লাবের তৃতীয় পালাবদল অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।

১২

কলাগাঁও ছড়া থেকে অবৈধ বালু উত্তোলনের সময় স্টিল বডির নৌকা জব্দ, বিজিবির অভিযান

১৩

জগন্নাথপুরে মাদকাসক্ত যুবককে জেল-জরিমানা 

১৪

ধর্মপাশায় GEF এর অর্থায়নে NACOM কর্তৃক লোকাল এডাপটেশন প্ল্যান অব একশন (LAPA) এর ভেলিডেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত–

১৫

ভেড়ামারায় ২৮ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্যমাত্রা ২১ হাজার শিশু

১৬

নবীগঞ্জে দেশীয় ফলের পরিচিতি ও পুষ্টিগুণ সম্পর্কে শিক্ষার্থীদের ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন- ইউএনও 

১৭

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে লেখালেখির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম অর্জন করেছেন মিষ্টি মেয়ে তুলতুল

১৮

ভেড়ামারায় ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৯

ভেড়ামারা উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং ও অবৈধ উচ্ছেদ অভিযান, জরিমানা ও মালামাল জব্দ।

২০