সরাইলে সড়কের পাশে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার। - আলোর সকাল
মোঃ বাদল মিয়া,সরাইল প্রতিনিধি:
১৮ মে ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরাইলে সড়কের পাশে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল টু রাজাপুর সড়কের পাশে আবেদ আলী (১৭) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে সরাইল থানা পুলিশ।

সোমবার (১৮ মে) দুপুরে অরুয়াইল টু রাজাপুর সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহতের ভাই উমেদ আলী জানান, আবেদ আলী অরুয়াইল দক্ষিণ বাজারের বাহালুল মিয়ার মরিচের মিলে চাকরি করতেন। গতকাল সন্ধ্যার পর থেকে তাকে খুঁজে না পেয়ে মালিকপক্ষ বিষয়টি পরিবারকে জানায়।

এরপর পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে তারা জানতে পারেন, অরুয়াইল টু রাজাপুর সড়কের পাশে একটি মরদেহ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আবেদ আলীর বলে শনাক্ত করেন তারা।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, অরুয়াইল টু রাজাপুর সড়কের পাশে গলাকাটা অবস্থায় একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত আবেদ আলী পাকশিমুল ইউনিয়নের কালিশিমুল গ্রামের মৃত মতি মিয়ার ছেলে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
এদিকে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গুয়ার হাওরে পরিবেশ আইন লঙ্ঘন: ৮ ট্রলারচালককে ৭ হাজার ৫৫০ টাকা জরিমানা

প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষার আস্থার প্রতীক আইডিয়াল ভিশন একাডেমি

সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন করেছে পুলিশ:প্রেমের টানে দেখা করতে এসে তিন খুন

বিশ্বম্ভরপুরের সীমান্ত এলকায় ভারতীয় অবৈধ পন্যসহ আটক ২ মহিলা 

পাষন্ড পিতার হাতে নিস্পাপ দুই শিশুসন্তান খুনের ঘটনায় শোক প্রকাশ করেছেন চরনারচর ইউপি সাবেক চেয়ারম্যান রতন ও আজিজুল 

সিলেটের মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ মাফিকুল

তাহিরপুরে ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রার্থীর

গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নিয়ে তাহিরপুরে কর্মশালা অনুষ্ঠিত 

আছিম পাটুলীর ৩ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মনিরুজ্জামান, জনসেবাকে গুরুত্ব দেওয়ার প্রত্যয়

কম্বোডিয়ায় পাঠানোর নামে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১০

জামালগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩২০ পরিবারকে নগদ সহায়তা দেবে কারিতাস

১১

ধর্মপাশায় বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে এস এসসির ফলাফলে অসন্তুষ্ট এলাকাবাসী 

১২

চাঁপাইনবাবগঞ্জে শাশুড়ির ঘর থেকে ২০ লাখ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার ২

১৩

তথ্য চাইতে আসা গ্রাহকের সাথে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ, সুনামগঞ্জ পিডিপি’র দুই কর্মকর্তার বিরুদ্ধে।

১৪

হবিগঞ্জে ছায়া সামাজিক সংগঠন এর ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত 

১৫

সুনামগঞ্জে সাবেক এমপি নাছির চৌধুরীর গলায় রামদা ধরে সম্পত্তি রেজিস্ট্রির অভিযোগ

১৬

কলকলিয়ায় ৯টি ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

১৭

মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া

১৮

ধর্মপাশায় এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ পেয়ে উত্তীর্ণ নাহিয়ান পাশা নিরব ভবিষ্যতে ডাক্তার হয়ে দেশের সেবা করতে চায়—

১৯

শেরপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধনা

২০