নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সিরাজপুর পিএল একাডেমী হাই স্কুলের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী গোলাম সারোয়ার। তাঁর এই নির্বাচনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের মধ্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নেতৃবৃন্দ বলেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে নতুন গতি সঞ্চার হবে। তারা আশা প্রকাশ করেন, বিদ্যালয়কে আরও এগিয়ে নিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
এদিকে, সভাপতি নির্বাচিত হওয়ায় গোলাম সারোয়ারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সফল নেতৃত্ব কামনা করেছেন এলাকাবাসী। পাশাপাশি সিরাজপুর পিএল একাডেমী হাই স্কুলের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় তাঁর সফলতা কামনা করা হয়েছে।
মন্তব্য করুন