কিশোরগঞ্জে সাংবাদিক ফারহাদ হোসেন রাজের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন - আলোর সকাল
নিজস্ব প্রতিনিধি:
২৪ মে ২০২৬, ১০:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে সাংবাদিক ফারহাদ হোসেন রাজের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বিএসকেপি এর কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক ফারহাদ হোসেন রাজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে সাংবাদিক নেতারা হামলার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

রবিবার (২৪ মে) সকাল সাড়ে ১০টায় শহরের সৈয়দ নজরুল চত্বরে কিশোরগঞ্জ সাংবাদিক সমাজের ব্যানারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, যুগ্ম সম্পাদক মো. মনিরুজ্জামান সোহেলসহ বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, একজন সাংবাদিকের ওপর এ ধরনের নৃশংস হামলা কেবল ব্যক্তির ওপর আঘাত নয়; এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি হামলা। তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

জানা যায়, গত বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে রেলস্টেশনে দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সাংবাদিক ফারহাদ হোসেন রাজ অন্তত ২০ জনের একটি সন্ত্রাসী দলের হামলার শিকার হন। হামলাকারীরা দা, কুড়াল, চাপাতিসহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে গুরুতর আহত করে। একপর্যায়ে তাকে হত্যারও চেষ্টা চালানো হয়।

পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কিশোরগঞ্জের সাংবাদিক সমাজের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, সাংবাদিক ফারহাদ হোসেন রাজের ওপর হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর ঘটনাস্থল থেকে জুস্মন নামে এক অভিযুক্তকে আটক করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ এনাম উদ্দিন তালুকদারের

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান, সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

সত্য প্রকাশের অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান: এসকেপি

গাইবান্ধা ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় নাজমুল ইসলাম ফেরদৌসের

সিলেটে হজরত শাহজালাল (রঃ) ও হজরত শাহপরান (রঃ) এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে ভয়াবহ আগুন, উদ্ধার ও অগ্নিনির্বাপণে আহত ৭ আনসার সদস্য

জীবন বাঁচাতে লড়ছেন পুলিশ কনস্টেবল লিজা, চিকিৎসায় প্রয়োজন ৫০–৬০ লাখ টাকা

সিলেটে যুবলীগ নেতা আলী আহমেদ মাহীনকে গ্রেপ্তার করেছে সোবহানিঘাট পুলিশ ফাঁড়ি

এসএমপি মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুরস্কৃত বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম

১০

প্রবাসের ব্যস্ত জীবন ঠেলে মানবসেবায় অনন্য দৃষ্টান্ত: মানুষের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’ আব্দুল নাঈম।

১১

শাল্লায় মাদকবিরোধী অভিযানে ১০ লিটার চোলাইমদ ও ৬০০ লিটার ওয়াশ উদ্ধার

১২

বিশ্বম্ভরপুরে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্টের উপজেলা শাখার অভিষেক ও পরিচিতি সভা

১৩

ভাটির মানুষের স্বাস্থ্যসেবায় নতুন স্বপ্ন, কমিটি গঠনের প্রস্তাব

১৪

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৫

হাসপাতাল হবে অসহায় মানুষের ভরসার ঠিকানা—মেজর সবুজের প্রস্তাব

১৬

কালভার্ট বন্ধ করে দেওয়ার অভিযোগে জলাবদ্ধতা, ভোগান্তিতে এলাকাবাসী

১৭

তাহিরপুরে মাদক উদ্ধারের ভিডিও ভাইরাল, উদ্ধারকৃত মাদকের হদিস নেই।

১৮

সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলা: রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ

১৯

জাফলং-ডাউকি ইসিএ এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ড্রেজার-এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস

২০