কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ - আলোর সকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
২৬ মে ২০২৬, ৫:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতিশ্রুতি অনুযায়ী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ১৫ কেজি চাল ও নগদ ৩ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুজ্জামান কামরুল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরুখ আলম শান্তনু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিবুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।

সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, আমাদের সুনামগঞ্জ জেলায় মোট ৬৪ হাজার অতিক্ষতিগ্রস্ত কৃষককে এই সহায়তা প্রদান করা হবে। এর মধ্যে শুধু সুনামগঞ্জ-১ আসনেই ২৭ হাজার কৃষক এই সহায়তার আওতায় আসবেন।

আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার সুনামগঞ্জ-১ আসনের কৃষকদের দুর্দশার কথা তুলে ধরেছি। আমি বলেছি, আমার এলাকার কৃষকরা অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমার কথা শুনেছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন এলাকায় গিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিস্তারিত জানাতে। আমি জানানোর পর সুনামগঞ্জ-১ আসনের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের সহায়তার ঘোষণা দেন মাননীয় প্রধানমন্ত্রী ।আমি সবসময় চেষ্টা করি সবাইকে সঙ্গে নিয়ে আমার এই আসনকে এগিয়ে নিতে। আপনারাই আমাকে এমপি নির্বাচিত করেছেন, আমি আপনাদেরই মানুষ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, ‘জনগণ সকল ক্ষমতার উৎস।’ জনগণকে সঙ্গে নিয়েই সব ধরনের কাজ করতে হয়, জনগণের বাইরে গিয়ে কোনো উন্নয়ন সম্ভব নয়।যারা ক্ষতিগ্রস্ত কৃষক রয়েছেন, দল-মত নির্বিশেষে সবাই প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সহযোগিতা পাবেন।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে এতিম শিশুকে পাশবিক নির্যাতন, আটক দুই কিশোর

তাহিরপুরে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করলেন এমপি কামরুল 

আসন্ন ইউপি নির্বাচন ঘিরে উত্তর বড়দলে আলোচনায় প্রবীণ রাজনীতিবিদ হাজী মোঃ নজরুল ইসলাম শাহ

বাগমারা’য় বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক: ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের-বিরুদ্ধে

নড়াইলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইজিবাইক চালক গ্রেফতার।

তাহিরপুরে ভোগান্তির আরেক নাম সাধেরখলা খালের ঝুঁকিপূর্ণ সাঁকো, স্থায়ী সেতুর দাবি এলাকাবাসীর।

মুন্সিগঞ্জের টরকিতে ২৪০ ক্যান বিদেশি বিয়ারসহ ডিবি-পুলিশের যৌথ অভিযানে ধরা ৩ জন।

ময়মনসিংহ সরকারি শিশু সদন পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী এ.জেড.এম জাহিদ হোসেন

শ্রীধরপাশা শাহী ঈদগাহ এর নির্মাণ কাজ শুভ উদ্বোধন 

ছাতকে নি’খোঁ’জ যুবককে খুঁজে পেতে থানায় সাধারণ ডায়রি।

১০

সুনামগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, জলবায়ু সংকট মোকাবিলায় ১০ দফা দাবি।

১১

সুনামগঞ্জে উন্মাদনার আড়ালে উদ্বেগ: হাওরপাড়ে বিশ্বকাপ ফুটবল ও দুই শিবিরের লড়াই

১২

কক্সবাজার জেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতির সঙ্গে টেকনাফ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

১৩

মুন্সিগঞ্জ পঞ্চসার ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা ইকবাল পাঠান।  

১৪

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

১৫

লক্ষীপুরে মাদকবিরোধী সমাবেশে প্রতিমন্ত্রীর ঘোষণা: দলীয় নেতা-কর্মী জড়িত থাকলেও ছাড় নয়

১৬

মধনগরে বংশকুন্ডা দক্ষিণ ও চামরদানী ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত 

১৭

সিলেটের কানাইঘাটে   চোরাচালান বিরোধী অভিযানে  ভারতীয় ৮০০ কেজি চা পাতাসহ আটক ৩

১৮

মধ্যনগরে স্কুলের রাস্তার বরাদ্দের টাকা আত্মসাতে এমপি বরাবর এলাকা বাসীর লিখিত অভিযোগ 

১৯

সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার হিসাবে সম্মননা পুরস্কার পেলেন কানাইঘাট থানার ওসি মো:আমিনুল ইসলাম

২০