তাহিরপুরে অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যেই ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার - আলোর সকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
১ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যেই ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; sv:16.1.5.5.W20; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 37;

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটনকেন্দ্র নিলাদ্রী লেক এলাকায় ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত মূল অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (১ জুন) বিকেলে টেকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জুবায়ের আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুইজন পর্যটকের মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক অনুসন্ধান শুরু করে। তদন্তের একপর্যায়ে এলাকার কয়েকজন ছিনতাইকারীর নাম জানতে পারে পুলিশ। পরে স্থানীয় বিএনপি নেতা ও সমাজসেবক বাছির মিয়ার সহযোগিতায় বড়ছড়া গ্রামের আলী আকবরের বাড়িতে তল্লাশি চালিয়ে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

তবে অভিযুক্ত আলী আকবর পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ফাঁড়ির ইনচার্জ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (৩০ মে) রাত প্রায় ৯টার দিকে ধর্মপাশা উপজেলা থেকে বেড়াতে আসা দুই পর্যটক নিলাদ্রী লেক এলাকায় ঘোরাফেরা করছিলেন। এ সময় বড়ছড়া এলাকার আলী আকবরসহ ২-৩ জন তাদের পথরোধ করে একটি মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী জিহাদ ও মো. আশরাফুল ইসলাম টেকেরঘাট পুলিশ ফাঁড়িতে মৌখিক অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক জিলুর নিঃশর্ত মুক্তির দাবীতে জগন্নাথপুর প্রেসক্লাব এর মানববন্ধন 

লোহাগড়া স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ভ্যান চালক গ্রেফতার।

তাহিরপুরে গোসল করতে গিয়ে নারী নিখোঁজ, পরে মরদেহ উদ্ধার

জনকণ্ঠ ভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ ৭২ ঘন্টার মধ‍্যে ছাঁটাইপত্র প্রত‍্যাহার ও বেতন-ভাতা পরিশোধের দাবি

তাহিরপুরে গোসল করতে গিয়ে নিখোঁজ এক নারী

মরিশাসে পুনরায় চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার: জেনেভায় দুই দেশের মন্ত্রীদের ফলপ্রসূ বৈঠক

ধুকুরিয়াবেড়া ইউনিয়নকে রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি নূর আলমের

দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহ্বান

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই ৫ শিশু-কিশোর উদ্ধার, টেকনাফ মডেল থানার সাফল্য

ইসলামপুরে চরপুটিমারী ইউনিয়নের সাবেক দফাদার আনোয়ার হোসেন আর নেই

১০

ধর্মপাশায় ওয়ার্ল্ড ভিশনের ১৩৭ জন উপকার ভোগীর মাঝে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন বিতরণ 

১১

জগন্নাথপুরে মাদক মামলার ৪ আসামী গ্রেপ্তার 

১২

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জামালগঞ্জে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ

১৩

জামালগঞ্জে অটোরিকশা উল্টে বৃদ্ধ নিহত

১৪

ময়মনসিংহ মেডিকেলে ১০ টাকার টিকিটে সেবা নিতে গিয়ে দীর্ঘ ভোগান্তি, রোগীদের নাজেহাল অবস্থাঃ

১৫

যুবদলের আহ্বায়ক সেলিমের নেতৃত্বে শ্রীপুরে আনন্দ মিছিল

১৬

তাহিরপুরে এতিম শিশুকে পাশবিক নির্যাতন, আটক দুই কিশোর

১৭

তাহিরপুরে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করলেন এমপি কামরুল 

১৮

আসন্ন ইউপি নির্বাচন ঘিরে উত্তর বড়দলে আলোচনায় প্রবীণ রাজনীতিবিদ হাজী মোঃ নজরুল ইসলাম শাহ

১৯

বাগমারা’য় বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক: ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের-বিরুদ্ধে

২০