দিরাইয়ে বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেফতার - আলোর সকাল
দিরাই শাল্লা প্রতিনিধি
১১ জুন ২০২৬, ২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিরাইয়ে বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেফতার

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলা ও পরোয়ানাভুক্ত ১০ জন আসামিকে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার সুনামগঞ্জের নির্দেশনায় দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরীর নেতৃত্বে পৃথক অভিযানে দুইজন নিয়মিত মামলার আসামি এবং আটজন জিআর ও নন-জিআর পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন নোয়াগাঁও গ্রামের বিজয় তালুকদার (৪০) এবং আলীনগর গ্রামের তুহিন আলী ওরফে তুহিন মিয়া (৩০)। তারা পৃথক দুটি মামলার এজাহারভুক্ত আসামি।

এছাড়া বিভিন্ন আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতে শরীফপুর গ্রামের কবির মিয়া (৫৫), ইকবাল হোসেন (২৫), সোহাগ মিয়া (৩০), আকিলনগর গ্রামের ময়না মিয়া (২৫), কাজাউড়া গ্রামের বজলুর রহমান (৫০), দুর্গাপুর গ্রামের কৃপেন্দ্র দাস (৫২), অখিল দাস (৫৮) এবং অভিনয় দাস (২৫)কে গ্রেফতার করা হয়।

দিরাই থানার একাধিক পুলিশ কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন। গ্রেফতারকৃতদের নিজ নিজ এলাকা থেকে আটক করে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

তাহিরপুরে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত ; চিকিৎসাধীন থাকার ১২ দিন পর আহত মধু মিয়ার মৃত্যু 

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সিগঞ্জে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা।

১১

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান -২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত 

১২

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ মুন্সীগঞ্জের শ্রদ্ধাঞ্জলি”

১৩

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

১৪

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৫

নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস: লোহাগড়ায় বিএনপির ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল।

১৬

আটপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তালিমুল ইসলাম 

১৭

জমি-সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৮

ধর্মপাশায় সুশীলন আয়োজিত ইউনিসেফের অর্থায়নে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা বিষয়ে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মা সমাবেশ অনুষ্ঠিত —-

১৯

দোয়ারা বাজার উপজেলায় সরকারি  ভূমি বেআইনিভাবে বিক্রয় ও জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ

২০