পাবনায় ডেইরি ফার্মের আড়ালে ভেজাল দুধ ও ঘি তৈরির কারখানা, ২ লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা - আলোর সকাল
মোঃ ছাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি।
১১ জুন ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাবনায় ডেইরি ফার্মের আড়ালে ভেজাল দুধ ও ঘি তৈরির কারখানা, ২ লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা

পাবনার ফরিদপুর উপজেলার ডেমরা ইউনিয়নের ডেমরা বাজারে অবস্থিত সরকার ডেইরি ফার্মে (পূর্বের নাম দুদক ডেইরি ফার্ম) ভেজাল দুধ ও ঘি তৈরির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে প্রায় ২ হাজার লিটার নকল দুধ এবং ভেজাল পণ্য তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করে ধ্বংস করা হয়।

বুধবার (১০ জুন) বেলা ১১টার দিকে পরিচালিত এ অভিযানে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে উপজেলা প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, অলিউর রহমান ও রহিম নামের দুই ব্যক্তি প্রতিষ্ঠানটির মালিক। অভিযোগ রয়েছে, তারা দীর্ঘদিন ধরে শিশু খাদ্যসহ বিভিন্ন দুগ্ধজাত পণ্যে ভেজাল উপাদান মিশিয়ে বাজারজাত করে আসছিলেন।

এর আগে গত ২ এপ্রিল একই স্থানে অবস্থিত দুদক ডেইরি ফার্মে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়। সে সময় নকল দুধ তৈরির সরঞ্জাম, ৯ ড্রাম সয়াবিন তেল, ৬ ড্রাম জেলি, কয়েক ড্রাম ভেজাল ঘি এবং অন্যান্য মালামাল জব্দ করে ধ্বংস করা হয়েছিল।

অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানীন বলেন, “জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এ ধরনের অসাধু ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এদিকে, ভাঙ্গুড়া উপজেলাতেও গত ২২ মে দুদক ডেইরি ফার্ম নামে আরেকটি নকল দুধ তৈরির কারখানায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। সেখানে ভেজাল দুধ তৈরির সরঞ্জাম, জেলিসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

স্থানীয়দের দাবি, ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হলে জনস্বাস্থ্য সুরক্ষিত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটিকে সংবর্ধনা 

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার।

হামদর্দ বিশ্ববিদ্যালয়ে সীরাত প্রতিযোগিতায় প্রথম তাহিরপুরের কৃতি সন্তান হাফেজ মাওলানা মোজাম্মেল হক

প্রকৃতি বাঁচাতে গাছের চারা মানুষের হাতে তুলে দিল ঢাকা আহছানিয়া মিশন

মানবিক সাহায্যের আবেদন: হৃদরোগে আক্রান্ত শিশু সাদিকার চিকিৎসায় সহযোগিতার আহ্বান

তাহিরপুরে ভোটকেন্দ্র বহাল রাখার দাবিতে মানববন্ধন

তাহিরপুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধি কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ।

টাঙ্গুয়ার হাওরে ঘুতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে এক শিশু পর্যটক নিখোঁজ

প্রতিবন্ধী সন্তান নিয়ে মা এর আর্তনাদ, পাশে দাঁড়াল প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর,লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১০

নড়াইলের লোহাগড়ায় বিএনপি কর্মীকে ইলেকট্রনিক ডিভাইস দিয়ে শর্ট, আহত ১

১১

জামাল রুহানিকে নিয়ে প্রতিবেদন: তীব্র নিন্দা ও প্রতিবাদ বিএসকেপির

১২

জাজিরায় শতাধিক ককটেল বিস্ফোরণ ও হত্যা: চাঁপাইনবাবগঞ্জে মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার

১৩

বড়দল উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মোঃ এনাম উদ্দিন তালুকদার

১৪

সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ নির্মাণের দাবি

১৫

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে নতুন প্রধান শিক্ষক হাফিজুর রহমানের যোগদান, উষ্ণ সংবর্ধনা

১৬

শাল্লা উপজেলা যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী গ্রেপ্তার

১৭

টাঙ্গুয়ার হাওরে পরিবেশ আইন লঙ্ঘন: ৮ ট্রলারচালককে ৭ হাজার ৫৫০ টাকা জরিমানা

১৮

প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষার আস্থার প্রতীক আইডিয়াল ভিশন একাডেমি

১৯

সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন করেছে পুলিশ:প্রেমের টানে দেখা করতে এসে তিন খুন

২০