বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ঠ এলাকাবাসী, প্রশ্নের মুখে কথিত সিসা কারখানার কার্যক্রম পাকুন্দিয়া-কটিয়াদী এলাকায় পরিবেশ দূষণের অভিযোগ, তদন্ত দাবি স্থানীয়দের - আলোর সকাল
শাহ মোঃ সারওয়ার জাহান
১৩ মে ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ঠ এলাকাবাসী, প্রশ্নের মুখে কথিত সিসা কারখানার কার্যক্রম পাকুন্দিয়া-কটিয়াদী এলাকায় পরিবেশ দূষণের অভিযোগ, তদন্ত দাবি স্থানীয়দের

শাহ সারওয়ার, কিশোরগঞ্জ প্রতিনিধি।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া-কটিয়াদী এলাকার একটি কথিত সিসা ও পুরাতন ব্যাটারি প্রক্রিয়াজাতকরণ কারখানাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। এলাকাবাসীর অভিযোগ, কারখানাটির চিমনি থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া আশপাশের পরিবেশ, কৃষিজমি ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে “কে.জি এন্টারপ্রাইজ” নামের একটি শিল্পপ্রতিষ্ঠান এলাকায় কার্যক্রম শুরু করে। স্থানীয়দের দাবি, সেখানে পুরাতন ব্যাটারি পোড়ানো ও সিসা (Lead) প্রক্রিয়াজাতকরণের মতো ঝুঁকিপূর্ণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। যদিও এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সরেজমিনে দেখা যায়, বিস্তীর্ণ কৃষিজমির মাঝখানে টিনশেড কাঠামোর বড় একটি শিল্প স্থাপনা গড়ে তোলা হয়েছে। সেখানে রয়েছে উঁচু চিমনি, ভারী যন্ত্রপাতি ও শিল্পকারখানার বিভিন্ন অবকাঠামো। রাতের বেলায় কারখানাটিতে আলোকসজ্জা ও কার্যক্রমের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, চিমনি থেকে নির্গত ধোঁয়ার কারণে শিশু ও বয়স্কদের মধ্যে শ্বাসকষ্ট, কাশি, চোখ জ্বালাপোড়া ও মাথাব্যথার মতো নানা শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। স্থানীয় কৃষকরাও আশঙ্কা করছেন, বিষাক্ত ধোঁয়া ও বর্জ্যের কারণে ফসলি জমি, পুকুর ও জলাশয় দূষিত হয়ে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, “রাতে ও ভোরে বেশি ধোঁয়া বের হয়। গন্ধে ঘরে থাকা কষ্টকর হয়ে পড়ে। আমরা সন্তানদের স্বাস্থ্য নিয়ে আতঙ্কে আছি।”

আরেক কৃষক বলেন,“আমরা কৃষির ওপর নির্ভরশীল। যদি জমি ও পানি দূষিত হয়, তাহলে আমাদের জীবিকা হুমকির মুখে পড়বে।”

স্থানীয় সচেতন মহলের ভাষ্য, সিসা প্রক্রিয়াজাতকরণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ শিল্প কার্যক্রম। যথাযথ পরিবেশগত নিরাপত্তা ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা ও দূষণ নিয়ন্ত্রণ প্রযুক্তি ছাড়া এ ধরনের কারখানা পরিচালিত হলে তা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট জেলা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রতিষ্ঠানটি কটিয়াদী উপজেলার মধ্যপাড়া ও বানিয়াগ্রামের মাঝামাঝি এলাকায় অবস্থিত। ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান করায় তাৎক্ষণিক বিস্তারিত বক্তব্য দিতে পারেননি। তবে তিনি বলেন, স্থানীয়দের অভিযোগের বিষয়টি অবগত আছেন এবং গত ৭ মে ২০২৬ তারিখে কারখানাটি পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

এলাকাবাসীর প্রশ্ন— কারখানাটির পরিবেশগত ছাড়পত্র রয়েছে কি না, বর্জ্য ব্যবস্থাপনা ও দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কতটা কার্যকর, এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে— এসব বিষয় দ্রুত খতিয়ে দেখে জনসম্মুখে তুলে ধরার দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিন্নারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত ডা. আলী আক্কাছ।

তাহিরপুরের জঙ্গলবাড়িতে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

তাহিরপুরে মোবাইল কোর্ট অভিযান: ১৫ হাজার ঘনফুট বালু জব্দ, দেড় লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস

সুনামগঞ্জে ইরা’র”লাইট”প্রকল্পের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত 

মুন্সিগঞ্জ মিরকাদিমে পৌর নির্বাচনে আগামী মেয়র পদে কে হচ্ছে সম্ভাব্য প্রার্থীরা।

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে নিঃসঙ্গ বারকি শ্রমিকের মৃত্যু

মান্দায় মাদকসেবীদের আস্তানায় পুলিশের অভিযান, আটক ৬

লোহাগড়ায় স্ত্রী হত্যার রহস্য উদঘাটন, ‘আত্মহত্যা’ সাজানো নাটক ফাঁস

নিজের আচরণের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ায় এবং ভুল স্বীকার করায় সংশ্লিষ্ট সংবাদটি প্রত্যাহার করা হয়েছে।

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কানাইঘাটে যুবক গ্রেপ্তার

১০

টেকনাফে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষকে অপহরণের চেষ্টা ও হামলার অভিযোগ

১১

মুন্সিগঞ্জে বান্ধবির সাথে দেখা করার কথা বলে বেরিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী।

১২

জগন্নাথপুর- পাগলা সড়ক মাদক পাচারের নিরাপদ রোড , ধ্বংসের পথে যুবসমাজ

১৩

নেত্রকোনায় জাবি শিক্ষার্থীকে মারধর ও ব্ল্যাকমেইল: প্রধান আসামি গ্রেপ্তার

১৪

ভেড়ামারায় মৎস্য আইনে অভিযান: ৬৪ কেজি জাটকা জব্দ, জরিমানা

১৫

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

ইয়াবাসহ আটক হওয়ায় হোয়াইক্যংয়ের যুবদল নেতা ফরিদকে দল থেকে বহিষ্কার

১৭

বিতর্কের আড়ালে এক স্বপ্নসাধকের গল্প: আলোচনায় হরিদাস চন্দ্র তরনীদাস

১৮

দীর্ঘদিন পর চালু হলো মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের আইসিইউ।

১৯

ভেড়ামারায় পদ্মা নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটার উৎসব, প্রশাসনের অভিযানে সরঞ্জাম জব্দ

২০