সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে নিঃসঙ্গ বারকি শ্রমিকের মৃত্যু - আলোর সকাল
নুরুজ্জামান দোয়ারাবাজার প্রতিনিধি
১৬ জুন ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে নিঃসঙ্গ বারকি শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী এলাকায় মনসুর মিয়া (৪৫) নামে এক বারকি শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। স্থানীয়ভাবে তিনি ‘সুমন’ নামে পরিচিত ছিলেন।

সোমবার (১৫ জুন) সকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর গ্রামে নিজ ভাড়া বাসার ঘরের মেঝেতে নাক-মুখে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মনসুর মিয়ার বাড়ি দিরাই উপজেলার জগদল ইউনিয়নের হোসেনপুর গ্রামে। জীবিকার তাগিদে প্রায় সাত-আট বছর আগে তিনি পূর্ব সোনাপুর গ্রামে এসে বারকি শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। প্রথমদিকে স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করলেও প্রায় তিন বছর আগে তার স্ত্রী বিদেশে চলে যান। এরপর থেকে তিনি গ্রামের একটি পরিত্যক্ত টিনশেড ঘরে একাই ভাড়া থাকতেন।

স্থানীয় বাসিন্দা মোছা. রাফিকা বেগম জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন মনসুর। একা থাকায় তার দেখাশোনারও কেউ ছিল না। সোমবার সকালে স্থানীয়রা তাকে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু করে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, “বারকি শ্রমিকের মৃত্যুর ঘটনাটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে সার্কেল এসপি উপস্থিত রয়েছেন। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।”

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ এনাম উদ্দিন তালুকদারের

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান, সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

সত্য প্রকাশের অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান: এসকেপি

গাইবান্ধা ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় নাজমুল ইসলাম ফেরদৌসের

সিলেটে হজরত শাহজালাল (রঃ) ও হজরত শাহপরান (রঃ) এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে ভয়াবহ আগুন, উদ্ধার ও অগ্নিনির্বাপণে আহত ৭ আনসার সদস্য

জীবন বাঁচাতে লড়ছেন পুলিশ কনস্টেবল লিজা, চিকিৎসায় প্রয়োজন ৫০–৬০ লাখ টাকা

সিলেটে যুবলীগ নেতা আলী আহমেদ মাহীনকে গ্রেপ্তার করেছে সোবহানিঘাট পুলিশ ফাঁড়ি

এসএমপি মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুরস্কৃত বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম

১০

প্রবাসের ব্যস্ত জীবন ঠেলে মানবসেবায় অনন্য দৃষ্টান্ত: মানুষের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’ আব্দুল নাঈম।

১১

শাল্লায় মাদকবিরোধী অভিযানে ১০ লিটার চোলাইমদ ও ৬০০ লিটার ওয়াশ উদ্ধার

১২

বিশ্বম্ভরপুরে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্টের উপজেলা শাখার অভিষেক ও পরিচিতি সভা

১৩

ভাটির মানুষের স্বাস্থ্যসেবায় নতুন স্বপ্ন, কমিটি গঠনের প্রস্তাব

১৪

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৫

হাসপাতাল হবে অসহায় মানুষের ভরসার ঠিকানা—মেজর সবুজের প্রস্তাব

১৬

কালভার্ট বন্ধ করে দেওয়ার অভিযোগে জলাবদ্ধতা, ভোগান্তিতে এলাকাবাসী

১৭

তাহিরপুরে মাদক উদ্ধারের ভিডিও ভাইরাল, উদ্ধারকৃত মাদকের হদিস নেই।

১৮

সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলা: রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ

১৯

জাফলং-ডাউকি ইসিএ এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ড্রেজার-এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস

২০