কক্সবাজার বিমানবন্দরে নারী যাত্রীর ব্যাগে ৯,৮২৫ পিস ইয়াবা উদ্ধার - আলোর সকাল
কামরুল ইসলাম, কক্সবাজার।
২১ জুন ২০২৬, ২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কক্সবাজার বিমানবন্দরে নারী যাত্রীর ব্যাগে ৯,৮২৫ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজার বিমানবন্দরে ঢাকা-গামী নভোএয়ারের একটি ফ্লাইটে যাত্রার প্রস্তুতিকালে জেসমিন আক্তার নামে এক নারী যাত্রীকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করা হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, নিয়মিত নিরাপত্তা তল্লাশির অংশ হিসেবে যাত্রীদের লাগেজ স্ক্যানিং চলাকালে জেসমিন আক্তারের বহন করা একটি ল্যাপটপ ব্যাগ সন্দেহজনক মনে হলে নিরাপত্তা কর্মীরা সেটি পুনরায় পরীক্ষা করেন। পরে ব্যাগটির ভেতরে থাকা শকপ্রুফ ফোমের মধ্যে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা ৯ হাজার ৮২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ইয়াবা উদ্ধারের পরপরই সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জেসমিন আক্তারকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তিনি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট এলাকার চাঁদপুর শ্বেতছড়া গ্রামের বাসিন্দা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবার প্রকৃত উৎস, সম্ভাব্য গন্তব্য এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি বা চক্রের সদস্যদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদকবিরোধী অভিযানে জড়িত কর্মকর্তারা বলেন, মাদক পাচারের ক্ষেত্রে কোনো ব্যক্তি বিশেষ সুবিধা পাবে না। নারী কিংবা পুরুষ—আইনের চোখে সবাই সমান। মাদক ব্যবসা ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বদ্ধপরিকর।

স্থানীয় সচেতন মহল মনে করছে, কক্সবাজারকে ব্যবহার করে মাদক পাচারের নানা কৌশল অবলম্বন করছে সংঘবদ্ধ চক্রগুলো। তবে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার কারণে এই চালানটি আটক হওয়ায় সংশ্লিষ্টদের তৎপরতা ও দক্ষতা আবারও প্রমাণিত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে মো: মকবুল হোসেনের প্রার্থিতা ঘোষণা।

১

পাঁচ ইউনিয়নে দলীয় প্রভাব ও স্বজনপ্রীতির প্রশ্ন, তদন্তের দাবি

২

মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

৩

তাহিরপুর সীমান্তে ৫৬ শতাংশ জমির দখল নিয়ে বিরোধ, আলোচনায় চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল হক

৪

জামালগঞ্জ সদর ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান কামাল

৫

সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন

৬

সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি

৭

নবীনগরে এক লাখ টাকায় শিশুসন্তানকে বিক্রির অভিযোগ, সমাজসেবীর উদ্যোগে ফিরল পরিবারে

৮

দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা

৯

তাহিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যুবদল নেতা মাহবুব মুল্লিক, সম্প্রীতি রক্ষার আহ্বান

১০

সুনামগঞ্জে পূজা দেখতে বেরিয়ে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী

১১

ধর্মীয় সম্প্রীতির বার্তা নিয়ে তাহিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জুনাব আলী

১২

মাদক সেবনের টাকার জোগান দিতে চাপ, ধারদেনা ও নির্যাতনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ

১৩

ভৈরবে কিশোরীকে উত্ত্যক্তের অভিযোগে সংবাদ সম্মেলন, হুমকির দাবি পরিবারের

১৪

সিঙ্গাপুরে আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় বাংলাদেশের তাইহান সোয়াদের সাফল্য, স্বর্ণসহ তিন পদক জয়

১৫

চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপার

১৬

৩২১ বছরের ঐতিহ্যের টানে বারঘরিয়ার বাইশপুতুল দুর্গামন্দিরে তাপসী দত্ত

১৭

দুর্গাপূজায় সীমান্তে বাড়তি সতর্কতা, ১৩ পূজামণ্ডপের নিরাপত্তায় ৫৯ বিজিবি

১৮

তাহিরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হেকিম

১৯

কালিয়াকৈরে মহাসড়ক জুড়ে অবৈধ দোকান ও অটো স্ট্যান্ড, জিম্মি শিক্ষার্থী ও গার্মেন্টস শ্রমিকেরা

২০