তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে শফি আলমকে দেখতে চায় সাধারণ মানুষ - আলোর সকাল
স্টাফ রিপোর্টার:
১৬ মে ২০২৬, ৩:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে শফি আলমকে দেখতে চায় সাধারণ মানুষ

আসন্ন তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামাঞ্চলে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা ও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জনমত যাচাই। এ আলোচনায় সবচেয়ে বেশি উচ্চারিত নামগুলোর মধ্যে রয়েছেন সমাজসেবক ও জনবান্ধব ব্যক্তিত্ব শফি আলম। স্থানীয় সাধারণ মানুষের দাবি, উন্নয়ন, সততা ও জনসম্পৃক্ত নেতৃত্বের কারণে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তারা শফি আলম তালুকদার-কে চেয়ারম্যান পদে দেখতে চান।

উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে শফি আলম সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে রয়েছেন। শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং অসহায় মানুষের সহযোগিতায় তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ফলে তরুণ সমাজ থেকে শুরু করে প্রবীণদের মাঝেও তার গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, তাহিরপুর উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে একজন সৎ, যোগ্য ও কর্মঠ নেতৃত্ব প্রয়োজন। তারা মনে করেন, শফি আলম নির্বাচিত হলে উপজেলার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।

একাধিক সচেতন নাগরিক বলেন, “আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই, যিনি সাধারণ মানুষের কথা শুনবেন এবং উন্নয়নের রাজনীতি করবেন। শফি আলম তালুকদার দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে যে আস্থা অর্জন করেছেন, তা তাকে একজন যোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।”

এদিকে উপজেলার রাজনৈতিক অঙ্গনেও শফি আলম তালুকদার -কে নিয়ে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। স্থানীয় বিশ্লেষকদের মতে, তিনি নির্বাচনে অংশ নিলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে এবং সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিতে পারে।

নিজের অবস্থান সম্পর্কে শফি আলম তালুকদার বলেন, “রাজনীতি আমার কাছে পদ-পদবীর লড়াই নয়, এটা মানুষের পাশে দাঁড়ানোর এক নীরব প্রতিশ্রুতি। ভালোবাসা আর বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে চাই মানুষের হৃদয়ের পথে।”

যদিও এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থী হওয়ার ঘোষণা দেননি শফি আলম তালুকদার, তবে তার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন স্থানে প্রচারণা চালাতে শুরু করেছেন।

সাধারণ মানুষের প্রত্যাশা, যোগ্য নেতৃত্বের মাধ্যমে তাহিরপুর উপজেলা আরও এগিয়ে যাবে এবং সেই নেতৃত্বে শফি আলম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলে বিএনপির সাবেক ওয়ার্ড সম্পাদককে হত্যার উদ্দেশ্যে মারাত্মক জখম, ২০ দিনেও গ্রেপ্তার নেই।

তাহিরপুরে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, আলোচিত সেই মাদরাসা শিক্ষকই নবজাতকের বাবা

শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের

চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে ৩২টি AI-সক্ষম CCTV ক্যামেরা স্থাপন

বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটিকে সংবর্ধনা 

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার।

হামদর্দ বিশ্ববিদ্যালয়ে সীরাত প্রতিযোগিতায় প্রথম তাহিরপুরের কৃতি সন্তান হাফেজ মাওলানা মোজাম্মেল হক

প্রকৃতি বাঁচাতে গাছের চারা মানুষের হাতে তুলে দিল ঢাকা আহছানিয়া মিশন

মানবিক সাহায্যের আবেদন: হৃদরোগে আক্রান্ত শিশু সাদিকার চিকিৎসায় সহযোগিতার আহ্বান

১০

তাহিরপুরে ভোটকেন্দ্র বহাল রাখার দাবিতে মানববন্ধন

১১

তাহিরপুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধি কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ।

১২

টাঙ্গুয়ার হাওরে ঘুতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে এক শিশু পর্যটক নিখোঁজ

১৩

প্রতিবন্ধী সন্তান নিয়ে মা এর আর্তনাদ, পাশে দাঁড়াল প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা

১৪

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর,লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৫

নড়াইলের লোহাগড়ায় বিএনপি কর্মীকে ইলেকট্রনিক ডিভাইস দিয়ে শর্ট, আহত ১

১৬

জামাল রুহানিকে নিয়ে প্রতিবেদন: তীব্র নিন্দা ও প্রতিবাদ বিএসকেপির

১৭

জাজিরায় শতাধিক ককটেল বিস্ফোরণ ও হত্যা: চাঁপাইনবাবগঞ্জে মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার

১৮

বড়দল উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মোঃ এনাম উদ্দিন তালুকদার

১৯

সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ নির্মাণের দাবি

২০