কসবায় বজ্রপাতে দশম শ্রেণির স্কুলছাত্রের মৃত্যু। - আলোর সকাল
শেখ মনির হোসেন নিজাম, আখাউড়া ও কসবা প্রতিনিধি
১৪ মে ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কসবায় বজ্রপাতে দশম শ্রেণির স্কুলছাত্রের মৃত্যু।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের বিনাউটি গ্রামে বজ্রপাতে মোঃ ফাহাদ (১৫) নামে এক দশম শ্রেণির স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) দুপুরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের মাঠে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলছিল ফাহাদ। এ সময় হঠাৎ বৈরী আবহাওয়া শুরু হলে আকস্মিক বজ্রপাতে সে গুরুতর আহত হয়ে মাঠেই মাটিতে লুটিয়ে পড়ে।

ফাহাদের সহপাঠীরা চিৎকার করলে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফাহাদ উপজেলার বিনাউটি গ্রামের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ফারুকের ছেলে।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে সৌদি আরবে নির্যাতনের শিকার গৃহকর্মী, দেশে ফেরাতে দালালের টাকা দাবি।

কসবায় বজ্রপাতে দশম শ্রেণির স্কুলছাত্রের মৃত্যু।

জগন্নাথপুরে পৃথক মামলার ৬ আসামী গ্রেপ্তার।

মান্দায় নতুনকুঁড়ি স্পোর্টস বিজয় অর্জনকারীদের সংবর্ধনা প্রদান।

২০০ টাকার জন্য অক্সিজেন মাস্ক খুলে নেওয়ায় শেবাচিমে রোগীর মৃত্যু

হৃদরোগে মারা গেছেন মুন্সিগঞ্জ সেনা ক্যাম্প প্রধান ও মাওয়া সেনানিবাসের অধিনায়ক লে. কর্নেল আকিব জাভেদ।

আইজিপি ব্যাজ পেলেন সিলেটের সুবানিঘাট ফাঁড়ির আইসি এসআই (নিঃ) শিপলু চৌধুরী

চাঁপাইনবাবগঞ্জে ৯ বছরের এক শিশুর ওপর নির্মম নির্যাতনের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার 

মধ্যনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এর পদ শূন্য ঘোষণা

সাংবাদিকদের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন সাংবাদিক মোঃ আব্দুল মান্নান

১০

তাহিরপুরে শিক্ষিকাকে শিক্ষা অফিসারের কুপ্রস্তাব

১১

নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা, আহত ৬

১২

বিশ্বম্ভরপুরে বাজার ইজারা নিয়ে উত্তেজনা, স্থগিত হলো ইজারা কার্যক্রম

১৩

চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে ০৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫

১৪

চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়নে ফুড ফর দ্যা হাংরীর অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত

১৫

লোহাগড়ায় জেলেদের ১৫ টন চাউল খালো কারা, তালিকা দিতে মৎস্য কর্মকর্তা ও পিআইও অফিসের গড়িমসি। 

১৬

ডুংরিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ। 

১৭

জনবান্ধব নেতৃত্বে এগিয়ে চলছেন চেয়ারম্যান জুনাব আলী

১৮

ঝুঁকিপূর্ণ পুরান লাউড় (কাটাখালী) ব্রিজে বাড়ছে প্রাণহানির আশঙ্কা

১৯

সুনামগঞ্জে মন্ত্রীর দাবিতে জোরালো জনমত, আলোচনায় আনিসুল হক

২০