সুনামগঞ্জে ৭২ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১, ২০ লাখ টাকার প্রাইভেটকার জব্দ - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
১ নভেম্বর ২০২৬, ৫:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে ৭২ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১, ২০ লাখ টাকার প্রাইভেটকার জব্দ

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৭২ বোতল ভারতীয় মদসহ মোঃ আতিকুর রহমান আতিক (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রায় ২০ লাখ টাকা মূল্যের একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) রাত ১১টা ৩৫ মিনিটে দোয়ারাবাজার থানার মংলারগাঁও এলাকায় জনৈক দিলীপ দাসের বাড়ির পূর্ব পাশে দোয়ারাবাজার-ছাতকগামী পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই মুকুল খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রেপ্তার আতিকের হেফাজত থেকে ৫৫ বোতল এসি ব্ল্যাক (AC Black) এবং ১৭ বোতল আইস ভদকা (ICE Vodka) উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা মদের পরিমাণ ৭২ বোতল বা ২৭ হাজার মিলিলিটার।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-১৭-৪২৩১ নম্বরের একটি প্রাইভেটকার জব্দ করেন অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশের সদস্যরা।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৪ হাজার ৫০০ টাকা। অন্যদিকে জব্দ করা প্রাইভেটকারের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মাদক ও গাড়ির মোট আনুমানিক মূল্য ২১ লাখ ২৪ হাজার ৫০০ টাকা।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমতলীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

১

ধর্মপাশায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন

২

তাহিরপুর ইজিবাইক শ্রমিক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি বাছিত ও সম্পাদক ইয়াছিন

৩

কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান

৪

তাহিরপুরে জাতীয় যুব দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

৫

জগন্নাথপুরে মরমী কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

৬

শেরপুরে ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে,

৭

শেরপুরে ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধে ওলামাদল নেতার ওপর হামলার, 

৮

রামুতে অবৈধভাবে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগ, হুমকির মুখে পরিবেশ ও বসতবাড়ি

৯

নাসিরনগরের উড়িয়াইন গ্রামের চলাচলের রাস্তা ও খাল অবৈধ দখলের অভিযোগ, ইউএনও বরাবর আবেদন

১০

সুনামগঞ্জে ১ লাখ ৬৮ হাজার শলাকা ভারতীয় নাসির বিড়িসহ গ্রেপ্তার ১, সিএনজি জব্দ

১১

জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে পত্নীতলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

ছাতকে বাসির আহমদের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা, চেয়ারম্যান প্রার্থী ঘোষণার দাবি এলাকাবাসীর

১৩

চলতি মাসেই করতোয়া নদীর খননকাজ শুরু হচ্ছে: বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী!

১৪

ধর্মপাশায় সুনই সেতুর দুই পাশে মরণফাঁদ, বড় গর্তে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা

১৫

সুনামগঞ্জে ডিএনসির ৯৪ অভিযান, গ্রেপ্তার ২৩

১৬

সুনামগঞ্জে ৭২ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১, ২০ লাখ টাকার প্রাইভেটকার জব্দ

১৭

শরৎপুরে রাহুল এফসির ব্যতিক্রমী নাইট ফুটবল টুর্নামেন্ট, ছড়িয়ে পড়ছে জেলার ক্রীড়াঙ্গনে

১৮

দৈনিক আলোর সকালের অক্টোবর মাসের সেরা তিন প্রতিনিধি নির্বাচিত

১৯

তাহিরপুরে মাদক সেবন ও মাতলামির অভিযোগে কৃষকদলের দুই নেতা আটক, আদালতে প্রেরণ

২০