• ঢাকা
  • সোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬ , ভোর ০৪:৩৯
  • ৩ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ত্রিশালে ১১ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
ত্রিশালে ১১ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার ই-পেপার/প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার: দিলরুবা আক্তার 

ময়মনসিংহের ত্রিশালে রিফাত হাসান (১১) নামে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ মঙ্গলবার রাতে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের একটি বাসা থেকে লাশটি উদ্ধার করে। নিহত রিফাত মালয়েশিয়া প্রবাসী আকরাম হোসেনের ছেলে।

পরিবার ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় কোচিং থেকে ফেরার পর আইসক্রিম খাওয়া নিয়ে রিফাতের মায়ের সঙ্গে ঝগড়া হয়। একপর্যায়ে মা তাকে বারান্দার বেলকনিতে আটকে রাখেন। পরে পরিবারের সদস্যরা বেলকনিতে ঝুলন্ত অবস্থায় রিফাতকে দেখতে পান।

ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, আইসক্রিম খাওয়া নিয়ে অভিমানের কারণে রিফাত আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে।


ময়মনসিংহ

আরও পড়ুন