• ঢাকা
  • রবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬ , ভোর ০৪:১৩
  • ৯ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

মুন্সীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ৩০টি তাজা ককটেল উদ্ধার

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
মুন্সীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ৩০টি তাজা ককটেল উদ্ধার ই-পেপার/প্রিন্ট ভিউ

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ |

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে দুই বালতি ভর্তি আনুমানিক ৩০টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।

জানা যায়, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী-এর অধীনে সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের নির্দেশনায় মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প তাৎক্ষণিক টহল অভিযান পরিচালনা করে। এর আগে মোল্লাকান্দি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনার তথ্য পাওয়া যায়।

পরবর্তীতে রাত ১০টা ১০ মিনিটে চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-সহ যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযানে আক্তার দেওয়ানের পরিত্যক্ত বাসা থেকে দুইটি বালতির ভেতর রাখা আনুমানিক ৩০টি ককটেল উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত বিস্ফোরক সামগ্রী আইনগত প্রক্রিয়ার জন্য মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ-এর কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা ও নাশকতা প্রতিরোধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মুন্সীগঞ্জ জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভবিষ্যতেও যৌথ বাহিনীর এ ধরনের অভিযান চলমান থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


মুন্সীগঞ্জ

আরও পড়ুন