ই-পেপার/প্রিন্ট ভিউ
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মোঃ জোসেপ আলী চৌধুরী
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা সম্পন্ন করেছে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সংগঠনের কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি খালেদ চৌধুরী। সভাপতির বক্তব্যে খালেদ চৌধুরী বলেন, "একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় গর্ব। এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করা আমাদের নৈতিক দায়িত্ব। পাশাপাশি, সামনে পবিত্র রমজান মাস। এই রমজানে মাসে ইফতার মাহফিলের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় প্রেসক্লাবের সহসভাপতি জোসেফ চৌধুরী, পিন্টু দেবনাথ, সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত খান, দপ্তর সম্পাদক মাইনুল হক, নির্বাহী সদস্য চিনু রঞ্জন তালুকদার, মো. মোনায়েম খানসহ অন্যান্য কার্যকরী কমিটির সদস্য। সভার শেষে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।