• ঢাকা
  • রবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬ , ভোর ০৪:১৩
  • ৯ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

মুক্তাদীর বাণিজ্যে, আরিফ প্রবাসীকল্যাণে- বাকীরা কে কোন মন্ত্রণালয় পেলেন?

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
মুক্তাদীর বাণিজ্যে, আরিফ প্রবাসীকল্যাণে- বাকীরা কে কোন মন্ত্রণালয় পেলেন? ই-পেপার/প্রিন্ট ভিউ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৬: জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিল দেশের নতুন মন্ত্রিসভা। মঙ্গলবার বিকেল ৪টার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা এবং নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্যদের উপস্থিতিতে শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানের শুরুতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি তাকে শপথবাক্য পাঠ করান। এরপর পর্যায়ক্রমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন।

নতুন মন্ত্রিসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এছাড়া—সালাউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমীর খসরু মাহমুদ চৌধুরী অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়,ৎমেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, ডা. এ জেড এম জাহিদ হোসেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়, ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট) পররাষ্ট্র মন্ত্রণালয়, আব্দুল আওয়াল মিন্টু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয়, নিতাই রায় চৌধুরী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মোহাম্মদ আসাদুজ্জামান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, আরিফুল হক চৌধুরী শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, খন্দকার আবদুল মুক্তাদির বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি পানি সম্পদ মন্ত্রণালয়, এহসানুল হক মিলন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, আমিন উর রশিদ (টেকনোক্র্যাট) কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ও খাদ্য মন্ত্রণালয়, আফরোজা খানম বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়,ৎআসাদুল হাবীব দুলু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, জাকারিয়া তাহের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়,ৎদীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়, ফকির মাহবুব আনাম ডাক ও টেলিযোগাযোগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, শেখ রবিউল আলম সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

প্রতিমন্ত্রীদের মধ্যে— এম রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, অনিন্দ্য ইসলাম অমিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ, শরীফুল আলম বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট, শামা ওবায়েদ পররাষ্ট্র, সুলতান সালাউদ্দিন টুকু কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ও খাদ্য, ব্যারিস্টার কায়সার কামাল ভূমি, ফারহাদ হোসেন আজাদ পানি সম্পদ, আমিনুল হক (টেকনোক্র্যাট) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

নতুন মন্ত্রিসভার দায়িত্ব বণ্টনের মধ্য দিয়ে সরকারের প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে অভিজ্ঞ ও নতুন মুখের সমন্বয়ে গঠিত এ মন্ত্রিসভা আগামী দিনে নীতিনির্ধারণ ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।


সারাবাংলা

মন্ত্রীসভা

আরও পড়ুন