ই-পেপার/প্রিন্ট ভিউ
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে একটি কালো রঙের মাইক্রোবাসসহ বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) ভোর রাতে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম খানের নেতৃত্বে এসআই মো. কামরুল আলম, এসআই আমিরুল ইসলাম এবং এএসআই আবুল কালামসহ সঙ্গীয় ফোর্স থানাধীন ০১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের অন্তর্গত নভাগী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে একটি সন্দেহভাজন কালো রঙের মাইক্রোবাস আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে মাইক্রোবাসের ভেতর থেকে মোট ১,২২৫ বোতল ভারতীয় অবৈধ মদ উদ্ধার করা হয়, যার সর্বমোট পরিমাণ ৫৩৫.১২৫ লিটার।
এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—
১. রাকিবুল ইসলাম রুবেল (৩২), পিতা- ওয়াহিদ মিয়া, সাং- চন্দ্রগাম, থানা- বাজিতপুর, জেলা- কিশোরগঞ্জ; বর্তমানে ৪৩/এ, ৪নং ওয়ার্ড, মুগদা, দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা।
২. মো. সাগর মোল্লা (৩৪), পিতা- মৃত খোকন মোল্লা, সাং- হালিয়াঘাট, থানা- হরিরামপুর, জেলা- মানিকগঞ্জ; বর্তমানে মাতুয়াইল কাঠেরপুল, যাত্রাবাড়ী, ঢাকা।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অবৈধভাবে ভারতীয় মদ পরিবহনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বুধবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।