• ঢাকা
  • রবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬ , ভোর ০৪:১৩
  • ৯ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচমন ভেজাল ঘি সহ ১ জন গ্রেফতার

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচমন ভেজাল ঘি সহ ১ জন গ্রেফতার ই-পেপার/প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার রংপুর।

রংপুরে ‘সিটি ঘি’ নামে একটি কারখানায় অভিযান চালিয়ে ৫ মণ নকল ঘি উদ্ধার সহ মাইদুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। 

আজ (২১ ফেব্রুয়ারি) শনিবার দুপুর নগরীর দামোদরপুর গ্রামের প্রেসিডেন্ট মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় নকল ঘি তৈরির উদ্যোক্তা পীরগাছা উপজেলার আদম গনেশের খামার এলাকার হোসেন আলীর ছেলে মাইদুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ। 

আজ শনিবার বিকেলে মেট্রোপলিটন ডিবি কার্যালয়ে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী সংবাদ সম্মেলন করে জানান, ৬ মাস আগে দামোদরপুর প্রেসিডেন্টের মোড় এলাকায় ১টি বাড়ি ভাড়া নিয়ে নকল ঘিয়ের কারখানা তৈরি করে মাইদুল। কোনো ধরনের দুগ্ধজাত দ্রব্য ছাড়াই শুধুমাত্র ডালডা, পামওয়েল ও কৃত্রিম ফ্লেভার ব্যবহার করে সিটি ঘি নামে নকল ঘি তৈরি করতেন তিনি। তার উৎপাদিত ঘি রংপুরসহ সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরবরাহ করা হতো। রমজান ও ঈদকে ঘিরে মাইদুল নকল ঘিয়ের উৎপাদন বাড়িয়েছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে মেট্রোপলিটন ডিবি পুলিশ আজ শনিবার দুপুরে মাইদুলের কারখানায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তারসহ নকল ঘি, খালি কৌটা, সিল করার মেশিনসহ নকল ঘি উৎপাদনের সরঞ্জমাদি উদ্ধার করে।


রংপুর

আরও পড়ুন