• ঢাকা
  • মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ভোর ০৪:১৭
  • ১১ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ডাস্টবিন উপচে পড়ছে ময়লা, স্বাস্থ্য ঝুঁকিতে ক্রেতা-বিক্রেতারা

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
ডাস্টবিন উপচে পড়ছে ময়লা, স্বাস্থ্য ঝুঁকিতে ক্রেতা-বিক্রেতারা ই-পেপার/প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার রংপুর।

রংপুরের তারাগঞ্জ বাজারের গরুহাটি সংলগ্ন হাট ইজারাদার অফিসের পাশে ডাস্টবিনটি ভর্তি হয়ে উপচে পড়ছে ময়লা আবর্জনা। এসব ময়লা আবর্জনা থেকে ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ।

রংপুরের তারাগঞ্জ উপজেলায় তারাগঞ্জ বাজারের ডাস্টবিনটি উপচে পড়ছে ময়লা। এরফলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে বাজারের ক্রেতা-বিক্রেতারা।

শুক্রবার ও সোমবার সপ্তাহে দুই দিন হাটবার। ডাস্টবিনটির সাথেই গরু ও ছাগলের কেনাবেচা করা হয়। এর ফলে এই স্থানটিতে অনেক মানুষের সমাগম ঘটে। 

দীর্ঘ দিন থেকে ডাস্টবিনটি এভাবে পরে থাকলেও তা পরিষ্কারের কোন পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। ডাস্টবিনটি পরিষ্কারের অভাবে দুর্গন্ধে নাকমুক চেপে ধরে বেচাকেনা করছে ক্রেতাবিক্রেতারা।

ডাস্টবিনটি রাস্তার পাশাপাশি হওয়ায় পথচারীদেরও পোহাতে হচ্ছে দুর্ভোগ। বাজারের গুরুত্বপূর্ণ সড়ক হওয়ায় প্রতিদিন হাজারও মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া ছাত্রছাত্রীরাও এই রাস্তা দিয়ে চলাচল করে। 

তারাগঞ্জ বাজারের ব্যবসায়ী আব্দুর রহিম বলেন, ডাস্টবিনটি বছরের বেশিরভাগ সময়েই অপরিস্কার থাকে। কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নেয় না। আমরা ব্যবসায়ীরা নাকমুখ চেপে ধরে চলাফেরা করি। 

তারাগঞ্জ ও/এ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র হাফিজুর ইসলাম বলেন, খুব কষ্ট করে এই রাস্তা দিয়ে চলাচল করি। ডাস্টবিনটির দুর্গন্ধ আমাদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলেছে।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাব্বর হোসেন জানান, ডাস্টবিনটি পরিষ্কারের জন্য হাট ইজারাদারকে বলেছি দ্রুত পরিষ্কার করা হবে। 


রংপুর

আরও পড়ুন