ই-পেপার/প্রিন্ট ভিউ
মোহাম্মদ ছিবগাতুল্লাহ (শ্রীনগর প্রতিনিধি):
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া বাজার স্টান্ডে বিভিন্ন অটোরিক্সা ও ছোট বড় যানবাহন থেকে চাঁদা তোলার তথ্য সংগ্রহ করায় এক সাংবাদিক কে হেনস্তা করার হুমকির ঘটনা ঘটেছে।
এ বিষয়ে ভুক্তভোগী ঐ সাংবাদিক নিরাপত্তা চেয়ে গতকাল সোমবার শ্রীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
ভুক্তভোগী গণমাধ্যম কর্মী জানান, গত ২২ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে আমি হাঁসাড়া বাজার স্টান্ড থেকে শ্রীনগর এর দিকে আসার সময় জানতে পারি হাসাড়া গ্রামের জালাল উদ্দীন শেখ এর ছেলে শামিম শেখ (৪৮) দীর্ঘদিন ধরে বিভিন্ন গণপরিবহন থেকে চাঁদা আদায় করছেন। আমি সেই ঘটনার তথ্য নিতে সেখানে গিয়ে জানার চেষ্টা করি এটি কিসের টাকা আদায় করা হচ্ছে। সে সময় চাঁদা আদায়কারী লাইনম্যান শামিম আমাকে বলে আপনে কে? আপনাকে কেন বলবো ? এসময় সে গনমাধ্যমকর্মী পরিচয় পেয়ে রাগান্বিত হয়ে আমাকে বলে আপনার মতো কত সাংবাদিক দেখলাম যা পারেন করন গিয়া এবং সেই সাথে আজে বাজে গালি গালাজ করতে থাকে এবং আমাকে উল্টো আমাকে লোকজন ডেকে দেখে নেওয়ার হুমকি দেয়। তাই আমি আমার নিরাপত্তার কথা ভেবে আইনগত সহযোগিতা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করছি।
এ বিষয়ে অভিযুক্ত শামীমকে গতকাল সন্ধ্যায় একাধিকবার তার বাসার মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।