ই-পেপার/প্রিন্ট ভিউ
এসডি সোহেল রানা,স্টাফ রিপোর্টার,
শেরপুরের শ্রীবরদীতে সারা বিশ্বের ন্যায় পালিত হয়েছে "বিশ্ব চিন্তা দিবস"।
বিশ্ব গার্ল গাইডস ও গার্ল স্কাউটের প্রতিষ্ঠাতা রবার্ট ব্যাডেন পাওয়েল এবং লেডি ব্যাডেন পাওয়েলের জন্ম দিবস উপলক্ষে প্রতিবছর ২২ ফেব্রুয়ারি দিবসটি পালিত হয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় ২২ শে ফেব্রুয়ারি রবিবার শ্রীবরদী গার্ল গাইডস এসোসিয়েশন কর্তৃক আয়োজিত "বিশ্ব চিন্তা দিবস" পালন করা হয়।
, শ্রীবরদী উপজেলা নব নির্বাচিত কমিশনার, গার্ল গাইডস এসোসিয়েশন, শিখা রানী দের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আলম তালুকদার,
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মোশারফ হোসেন,
শ্রীবরদী আকবরিয়া পাবলিক পাইলট ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক আব্দুর রউফ রতন। এ সময় শ্রীবরদী গার্ল গাইডস এসোসিয়েশন এর সম্পাদকসহ অন্যান্য সদস্য,যুবা নেত্রী, গাইডস শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে রোজার কারণে প্রতিকী কেক কেটে জন্মদিন পালন করা হয়।