ই-পেপার/প্রিন্ট ভিউ
হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ
জগন্নাথপুরের পল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, ২৩ শে ফেব্রুয়ারী রোজ সোমবার দিবাগত রাত ৯ ঘটিকার সময় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন এর অন্তর্ভুক্ত সাতা গ্রাম নিবাসী আরজু মিয়ার বসত ঘরের রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত হয়ে দ্রুত গতিতে পার্শ্ববর্তী আরো চারটি ঘরে চড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের লোকজন সহ গ্রামবাসী এগিয়ে এসে ঘন্টা ব্যাপী আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নির্বাপণ করতে সক্ষম হন। ততক্ষণে ঘরের আসবাব পত্র সহ সবকিছু জ্বলে পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত আরজু মিয়ার ছেলে সহিদ মিয়া জানান,আগুনে আমাদের শেষ সম্বল বলতে আর কিছু অবশিষ্ট নেই। পরনের কাপড় ছাড়া সবকিছু পুড়ে গেছে। আমাদের প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার এসআই বিন আমিন জানান,প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে আরজু মিয়ার রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের সময় বিদ্যুৎ সংযোগ চালু থাকায় আগুন দ্রুত পাশের ঘর গুলোতে ছড়িয়ে পড়ে। এতে পাঁচটি পরিবারের টিনশেড ঘর, আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে।