• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , ভোর ০৪:৩৯
  • ১৭ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / কবিতা

কবিতাঃ"জীবনের চাকা"

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
কবিতাঃ"জীবনের চাকা" ই-পেপার/প্রিন্ট ভিউ

"কবিতাঃ"জীবনের চাকা"

"লেখকঃ আশিকুর সরকার (রাব্বি)

"তারিখঃ ২২/০২/২০২৬ ইং

"জীবন যে এক অদ্ভুত চাকা,

পথ চলায় তাঁর গতি আঁকা বাঁকা।

"কখনো উঁচুতে, কখনো বা নিচ,

মিছে মায়াজালে সব হয় মিছামিছি।

"সুখের দিনে রোদেলা আকাশ,

দুঃখে বয় মরুঝড়ো বাতাস।

"থামে না তো কেউ সময়ের টানে,

সবাই ছোটে এক অজানার পানে।

"উতরাই পেরিয়ে চড়াইয়ের খেলা,

কেটে যায় জীবনের বেলা অবেলা।

"হারানোর ক্ষতে জমে ওঠে মেঘ,

পাওয়ার নেশায় বাড়ে শুধু বেগ।

"তবুও এই চাকা ঘুরে যায় রোজ,

কেউ কি রাখে কার কতটুকু খোঁজ?

শেষমেশ চাকা থামে এক তীরে।


ক্যাম্পাস

আরও পড়ুন