ই-পেপার/প্রিন্ট ভিউ
স্টাফ রিপোর্টার রংপুর।
রংপুর নগরীতে র্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ ভ্রাম্যমান আদালতে খাদ্যে ভেজাল ও অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের অভিযোগে ২টি প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ (২৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৩ (র্যাব-১৩) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর–এর যৌথ উদ্যোগে রংপুর মহানগরের কোতয়ালী থানা এলাকার কেরানীপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭, ৪২ ও ৪৩ ধারায় পণ্যের মোড়ক ব্যবহার না করা, খাদ্যে নিষিদ্ধ উপাদান মেশানো এবং অবৈধভাবে পণ্য উৎপাদনের দায়ে মৌবন বেকারীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। একই আইনের ৪৩ ধারায় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের অভিযোগে মধুমতী মিষ্টি ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভেজাল খাদ্য, অবৈধ মজুতদারি ও অতিরিক্ত দামে পণ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে। ভোক্তার স্বার্থ রক্ষায় ভবিষ্যতেও নিয়মিত বাজার তদারকি করা হবে বলেও তারা জানান।