ই-পেপার/প্রিন্ট ভিউ
মোঃ আয়মান মিয়া, দিরাই প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা–এ জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৫ এ কৃতিত্বের উজ্জ্বল স্বাক্ষর রেখেছে শাওন দাস নীলা। সে দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে অংশ নিয়ে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে।
মেধা ও অধ্যবসায়ের সমন্বয়ে অর্জিত এ সাফল্যে গর্বিত পরিবার ও বিদ্যালয় কর্তৃপক্ষ। নীলা জগদল আল-ফারুক উচ্চ বিদ্যালয়–এর সিনিয়র শিক্ষক রঞ্জন কান্তি দাস এবং উত্তর চান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়–এর সহকারী শিক্ষিকা সুগন্ধা তালুকদারের কন্যা।
শিক্ষানুরাগী পরিবারে বেড়ে ওঠা নীলা ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ও পরিশ্রমী হিসেবে সবার কাছে সুপরিচিত। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, নিয়মিত অধ্যয়ন, সময়ানুবর্তিতা এবং লক্ষ্যভিত্তিক প্রস্তুতির ফলেই সে এ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।
নিজের অনুভূতি জানাতে গিয়ে শাওন দাস নীলা বলে, এই অর্জনের পেছনে আমার পরিবার, বিশেষ করে আমার মা এবং বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দের অবদান সবচেয়ে বেশি। তাদের দিকনির্দেশনা ও উৎসাহই আমাকে অনুপ্রাণিত করেছে।”
তার এ সাফল্যে পরিবার-পরিজন, শিক্ষক ও শুভানুধ্যায়ীরা আনন্দ প্রকাশ করেছেন। পাশাপাশি তার উজ্জ্বল ভবিষ্যৎ ও ধারাবাহিক সাফল্য কামনা করেছেন এলাকাবাসী।