ই-পেপার/প্রিন্ট ভিউ
নিজস্ব প্রতিনিধি
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তাহিরপুর উপজেলার ভাইস চেয়ারম্যান পদে সমাজের তরুণ ও উদ্যোমী নেতা মুহাম্মাদ নুরুদ্দীনের প্রার্থীতা চাওয়া হচ্ছে। তিনি একজন তরুণ রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, সমাজ সেবক, বিশিষ্ট ব্যবসায়ী এবং সাবেক ছাত্র নেতা হিসেবে সমাজে সুপরিচিত।
মুহাম্মাদ নুরুদ্দীনের শিক্ষাগত যোগ্যতা অত্যন্ত প্রশংসনীয়। তিনি তাকমিল ফিল-হাদিস সম্পন্ন করেছেন এবং অর্থনীতিতে বি.এস.এস (অনার্স) ও এম.এস.এস (মাস্টার্স) ডিগ্রী অর্জন করেছেন। তার এই শিক্ষাগত পটভূমি ও সমাজসেবামূলক কার্যক্রম তাঁকে স্থানীয় জনগণের মধ্যে একজন সম্ভাব্য ও যোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
স্থানীয় বন্ধু মহল ও প্রবাসী সমর্থকেরা বিশেষভাবে লন্ডন থেকে তার প্রার্থিতা প্রচারের উদ্যোগ নিয়েছেন। তারা মনে করেন, মুহাম্মাদ নুরুদ্দীন স্থানীয় উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন এবং জনকল্যাণের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।
নির্বাচনী বিশ্লেষকরা মনে করছেন, তার তরুণ শক্তি, শিক্ষাগত যোগ্যতা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ড তাঁকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বীদের তুলনায় শক্তিশালী প্রার্থী হিসেবে তুলে ধরেছে।
উপজেলার সাধারণ জনগণও তাকে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহী, বিশেষ করে তার উন্নয়নমুখী ও জনকল্যাণমুখী পরিকল্পনা নিয়ে।