• ঢাকা
  • রবিবার , ২২ মার্চ ২০২৬ , বিকাল ০৫:১৮
  • ৮ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

মধ্যনগরে পুলিশের অভিযানে এজাহারভুক্ত আসামি গ্রেফতার

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
মধ্যনগরে পুলিশের অভিযানে এজাহারভুক্ত আসামি গ্রেফতার ই-পেপার/প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের মধ্যনগর থানার পুলিশের বিশেষ অভিযানে একটি মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম-এর দিকনির্দেশনায় এসআই নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শনিবার (২১ মার্চ ২০২৬) মধ্যনগর থানাধীন ৪নং মধ্যনগর সদর ইউনিয়নের মধ্যনগর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মধ্যনগর থানার এফআইআর নং-৮ (তারিখ: ২০ মার্চ ২০২৬) ও জিআর নং-২৩ মামলার এজাহারভুক্ত আসামি মোঃ মাছুম (৩১)-কে গ্রেফতার করা হয়। তিনি মধ্যনগর উপজেলার কামাউড়া গ্রামের মোঃ জাকারিয়ার ছেলে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৫০৬(২)/৩৪ ধারায় মামলা রয়েছে। তাকে শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে থানায় নিয়ে আসা হয়।

মধ্যনগর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরদিন যথাযথ পুলিশ প্রহরায় আদালতে প্রেরণ করা হবে।


মধ্যনগর

আরও পড়ুন