• ঢাকা
  • শুক্রবার , ২০ মার্চ ২০২৬ , বিকাল ০৩:৫৯
  • ৬ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

“বন্ধনের ঈদ আনন্দ” কর্মসূচিতে ১৫০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
“বন্ধনের ঈদ আনন্দ” কর্মসূচিতে ১৫০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ই-পেপার/প্রিন্ট ভিউ

মোহাম্মদ ছিবগাতুল্লাহ

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সামাজিক ও মানবিক সংগঠন “রক্তের বন্ধনে বিক্রমপুর (আরবিবি)” এর উদ্যোগে “বন্ধনের ঈদ আনন্দ” শীর্ষক এক মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, কর্মসূচির আওতায় প্রায় ১৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া সুবিধাবঞ্চিত অসহায় শিশু ও নারীদের মধ্যে প্রায় ২০ জনের মাঝে বস্ত্র প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম অপু বলেন, “আমাদের মূল লক্ষ্য সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতার মাধ্যমে আমরা বড় পরিবর্তন আনতে পারবো বলে বিশ্বাস করি। ভবিষ্যতে পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা গেলে এ ধরনের কার্যক্রম আরও বড় পরিসরে পরিচালনা করা সম্ভব হবে।”

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান বলেন, “মানবসেবাই আমাদের প্রধান উদ্দেশ্য। সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের সহযোগিতা পেলে আমরা কার্যক্রম আরও বিস্তৃত করতে পারবো এবং অধিক সংখ্যক মানুষের পাশে দাঁড়াতে সক্ষম হবো।”

এ কর্মসূচিতে সংগঠনের সাবেক সভাপতি রাকিব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক প্রিন্স মাহমুদ লিমন, সিনিয়র সহ-সভাপতি এস.কে. শামীম, সহ-সভাপতি নাফিজ মোল্লা, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক সামাউন খান, সাংগঠনিক সম্পাদক ইমরান আহমেদ আলভী, সহ-সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন, দপ্তর সম্পাদক ও কোষাধ্যক্ষ মোঃ জুবায়ের চৌধুরী, রক্ত বিষয়ক সম্পাদক ইয়াছিন আরাফাত, সাবেক প্রচার সম্পাদক মোঃ ইব্রাহিম আহম্মেদসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে। একই সঙ্গে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।


মুন্সীগঞ্জ

আরও পড়ুন