• ঢাকা
  • বুধবার , ৪ মার্চ ২০২৬ , বিকাল ০৩:৫৫
  • ২০ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের লক্ষ্যে অঙ্গিকারবদ্ধ উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী রইছ উদ্দিন।

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের লক্ষ্যে অঙ্গিকারবদ্ধ উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী রইছ উদ্দিন। ই-পেপার/প্রিন্ট ভিউ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

আসন্ন তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মোঃ রইছ উদ্দিন আকন্দ। ইতোমধ্যে তার প্রার্থিতা ঘোষণার পর উপজেলা জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সম্ভাব্য এই প্রার্থী বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামে গণসংযোগ চালিয়ে ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করছেন।

প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের লক্ষ্যে অঙ্গিকারবদ্ধ— এমন স্লোগান সামনে রেখে তিনি বলেন, দীর্ঘদিন ধরে তাহিরপুরের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছেন। নির্বাচিত হলে তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যুব উন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস দেন।

মোঃ রইছ উদ্দিন আকন্দ জানান, তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ এবং সরকারি সেবার স্বচ্ছতা নিশ্চিত করাই হবে তার অগ্রাধিকার। তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি—জনগণের আস্থা ও সহযোগিতা থাকলে বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে একটি উন্নত, দুর্নীতিমুক্ত ও মানবিক তাহিরপুর গড়ে তোলা সম্ভব।”

স্থানীয় সচেতন মহল মনে করছেন, তরুণ ও উদ্যমী প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে ভোটের মাঠে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি হবে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও তার সমর্থনে বিভিন্ন পোস্ট ও প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে।

প্রার্থী মোঃ রইছ উদ্দিন আকন্দ তাহিরপুর উপজেলা সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। তিনি বলেন, “আপনাদের মূল্যবান ভোট ও ভালোবাসা পেলে ইনশাআল্লাহ কথার চেয়ে কাজে বিশ্বাসী একজন প্রতিনিধি হিসেবে নিজেকে প্রমাণ করবো।”

আসন্ন নির্বাচন ঘিরে তাহিরপুর উপজেলা জুড়ে রাজনৈতিক পরিবেশ ক্রমেই প্রাণবন্ত হয়ে উঠছে। সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণায় সাধারণ ভোটারদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।


তাহিরপুর

সুনামগঞ্জ

উপজেলা নির্বাচন

উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে

আরও পড়ুন