ই-পেপার/প্রিন্ট ভিউ
হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ
জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে একটি গ্যাস সিলিন্ডার এর দোকানে ৫০ হাজার টাকা অর্থ দন্ড ও অনাদেয় ১৫ দিনের বিনাশ্রম কারা দন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত এর বিচারক মোঃ মহসিন উদ্দিন।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদর বাজারে ২৮ শে ফেব্রুয়ারী রোজ শনিবার দুপুরে গ্যাস সরবরাহ ও মূল্যতালিকা তদারকির নিমিত্তে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন উদ্দিন এর নেতৃত্বে জগন্নাথপুর থানার এসআই অপূর্ব ও একদল পুলিশ সদস্য সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত অর্থাৎ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় গ্যাসের মূল্য তালিকা প্রদর্শিত না থাকায় ও বিক্রয় রশিদ সংরক্ষণ না করায় একটি দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন উদ্দিন।
এ ব্যাপারে বিএম এবং ওমেরা গ্যাসের ডিলার মেসার্স তাছিম চুলা ঘর এর প্রোপ্রাইটার্স সোহানুর রহমান সুহেল বলেন, সরবরাহ স্বাভাবিক আছে। দোকানে প্রদর্শিত খুচরা মূল্য তালিকা অনুযায়ী গ্যাস বিক্রয় করা হচ্ছে। এবং প্রেস গ্যাস ডিলার মেসার্স হাবিব ট্রেডার্স এর পরিচালক সুজন বলেন, বিগত ২০ ফেব্রুয়ারী তারিখে ৭২৮ সিলিন্ডার গ্যাস এনে সব বিক্রয় করেছি। আগামী দুই এক দিনের মধ্যে নতুন চালান আসবে। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দীন বলেন, বাজারে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রয়েছে কিনা খবর নিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। উপজেলার ২টি বড় ডিলারের গোডাউন পরীক্ষা করা হয়েছে।কোনো অবৈধ মজুদ পাওয়া যায়নি। তবে মূল্য তালিকা প্রদর্শিত না থাকায় ও বিক্রয় রশিদ সংরক্ষণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একটি দোকানে ৫০ হাজার টাকা অর্থ দন্ড ও অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছি।
যদি অধিক মূল্যে গ্যাস বিক্রয়ের কোন ঘটনা ঘটলে তথ্যসহ অভিযোগ জানানোর জন্য সকলকে অনুরোধ করছি। আইন অনুসরণপূর্বক গ্যাসের খুচরা বিক্রয়মূল্য প্রদর্শনের জন্য সকল ডিলার ও খুচরা দোকানদারকে সতর্ক করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।