ই-পেপার/প্রিন্ট ভিউ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা চাঁপাইনবাবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত উদ্যোগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে উপজেলার মিলনায়তনে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফ আফজাল রাজন।
সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম বুলবুল, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নূরে আলম, সোনামসজিদ প্রেসক্লাবের সভাপতি ফয়সাল আজম অপু, সাংবাদিক বদিউজ্জামান রাজাবাবু, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও জনপ্রতিনিধিরা।
সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম বুলবুল মাদক ও চোরাচালান প্রতিরোধ, নদী ও বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধ, ইভটিজিং এবং বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাকে মাদকমুক্ত মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচনের সময় নিরাপত্তা ব্যবস্থা, সীমান্ত এলাকায় চোরাচালান রোধ, মাদক নিয়ন্ত্রণ, চলমান মামলার অগ্রগতি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত অন্যান্য কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সবাইকে একত্রিতভাবে কাজ করার আহ্বান জানান।