• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , ভোর ০৪:৪৫
  • ১৭ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

নেত্রকোনায় মাদীনাতুল খাইরী আল-ইসলামী-এর ৫৮তম প্রজেক্টের ভিত্তিপ্রস্তর স্থাপন

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
নেত্রকোনায় মাদীনাতুল খাইরী আল-ইসলামী-এর ৫৮তম প্রজেক্টের ভিত্তিপ্রস্তর স্থাপন ই-পেপার/প্রিন্ট ভিউ

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনা সদর উপজেলায় আন্তর্জাতিক সেবামূলক সংস্থা -এর উদ্যোগে সংস্থার ৫৮তম প্রজেক্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রজেক্টের শুভ উদ্বোধন করেন সংস্থার চেয়ারম্যান ।

ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শায়খ ফয়েজ আহমদ বলেন, মানবসেবাই সংস্থার মূল লক্ষ্য। দেশের বিভিন্ন অঞ্চলে আর্তমানবতার কল্যাণে ধারাবাহিকভাবে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে এবং নেত্রকোনায় ৫৮তম প্রজেক্ট স্থাপনের মাধ্যমে এ সেবার পরিধি আরও বিস্তৃত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার মাষ্টার মিজানুর রহমান শিপন এবং ফিল্ড ওয়ার্কার মনির মিয়া। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন নির্মাণ কমিটির সভাপতি মোঃ আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক চাঁদ মিয়া, ক্যাশিয়ার এস এম সেলিম রেজা ও ইমাম আব্দুর রকিব।

এছাড়া প্রজেক্ট বাস্তবায়ন কমিটির সদস্য মোঃ আলতু মিয়া, মোঃ রাস্তু মিয়া, মোঃ সাদ্দাম মিয়া, মোঃ শহিদ মিয়া ও শাহজাহান মিয়াসহ এলাকার সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, প্রজেক্টটি বাস্তবায়িত হলে স্থানীয় পর্যায়ে মানবকল্যাণমূলক কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচিত হবে। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রজেক্টের সফলতা কামনা করা হয়।


নেত্রকোনা

আরও পড়ুন