ই-পেপার/প্রিন্ট ভিউ
তাহিরপুর, সুনামগঞ্জ: প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রভাষক মোঃ দিলশাদ মিয়া তাহিরপুর উপজেলাসহ, দেশ ও প্রবাসে অবস্থানরত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অগ্রিম ঈদ মোবারক জানিয়েছেন। তিনি সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।
প্রভাষক দিলশাদ মিয়া তার শিক্ষা ও সাংগঠনিক পরিচয় তুলে ধরেন। তিনি বিএসএস (অর্নাস), এমএসএস (সমাজবিজ্ঞান), এলএল.বি, এলএল.এম (১ম শ্রেণী) ইসলামী বিশ্ববিদ্যালয়, এমএ (১ম শ্রেণী) ও এমএম (১ম শ্রেণী) অর্জন করেছেন। এছাড়া তিনি আদর্শ সমাজকল্যাণ পরিষদ, তাহিরপুর, সুনামগঞ্জ এর সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সিলেট মহানগর এর সাংগঠনিক সম্পাদক এবং ক্বারী আব্দুল আলী মেমোরিয়াল ফাউন্ডেশন, তাহিরপুর, সুনামগঞ্জ এর চেয়ারম্যান। এছাড়া তিনি সিলেট মডেল নার্সিং কলেজ, গোটাটিকর, সিলেট এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
প্রভাষক দিলশাদ মিয়া আসন্ন তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা প্রকাশ করেছেন। তার প্রধান অঙ্গীকারগুলো হলো: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ। কৃষক, শ্রমিক ও যুবসমাজের ন্যায্য অধিকার ও সুযোগ নিশ্চিত করা। শিক্ষা ও স্বাস্থ্যখাতে টেকসই ও বাস্তবসম্মত উন্নয়ন সাধন।
তিনি বলেন, দল–মত নির্বিশেষে সকলের সহযোগিতায় তাহিরপুরকে উন্নত, মানবিক ও সম্ভাবনাময় উপজেলায় রূপান্তর করা সম্ভব। জনগণের আস্থা, দোয়া ও সমর্থনই আমার পথচলার প্রেরণা।
যদিও বাংলাদেশ নির্বাচন কমিশনার এখনো উপজেলা পরিষদ নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা দেননি, প্রার্থী ও স্থানীয়রা ইতিমধ্যেই প্রচারণা শুরু করেছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে জানিয়েছেন, উপজেলা নির্বাচনের প্রস্তুতি চলছে, নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করবে।
অপরদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এলাকার অনেকেই প্রিয় প্রার্থীকে সমর্থন জানাচ্ছেন। তারা প্রভাষক দিলশাদ মিয়ার জন্য দোয়া, শুভকামনা ও সহযোগিতা প্রকাশ করছেন, যা প্রার্থীর প্রতি জনগণের আস্থাকে আরও দৃঢ় করছে।
এই পরিস্থিতিতে, নির্বাচনী পরিবেশ ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে এবং স্থানীয় জনগণ প্রার্থীদের প্রচারণার দিকে নজর রাখছেন।