• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , সকাল ০৭:৪৭
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ই-পেপার/প্রিন্ট ভিউ

মো: ওয়াদুদ হোসেন, জেলা প্রতিনিধি (ঠাকুরগাঁও):

ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আবারও কার্যকর ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে নতুন সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৭) দুপুরে ঠাকুরগাঁওয়ের হাজিপাড়া হাফেজিয়া মাদরাসার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “আমরা দীর্ঘদিন ধরে দেখেছি, পূর্ববর্তী সরকার রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল ও অকার্যকর করে ফেলেছিল। নতুন সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো সেসব প্রতিষ্ঠান পুনর্গঠন করা, জবাবদিহি নিশ্চিত করা এবং সুশাসনের কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করা।”

নিজের নির্বাচনী এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, “আমি ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে চিরঋণী। তারা মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। তাদের এই আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি অত্যন্ত নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চাই।”

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।


সারাবাংলা

ঠাকুরগাঁও

আরও পড়ুন