ই-পেপার/প্রিন্ট ভিউ
শেখ মারুফ হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি :
অদ্য (২৫ ফেব্রুয়ারি ২০২৬)- তারিখে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেড-এ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় জানুয়ারি ২০২৬ মাসের ব্যক্তিগত কর্মদক্ষতা মূল্যায়নে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়, সাতক্ষীরা-এর পক্ষ থেকে বিশেষ স্বীকৃতি অর্জন করেছেন মো: আসাদুজ্জামান, কনস্টেবল (৯৬১), কালিগঞ্জ থানা,সাতক্ষীরা।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননায় ভূষিত হন। মাঠপর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে তাঁর কার্যকর ভূমিকা প্রশংসিত হয়েছে। সহকর্মীদের সঙ্গে সমন্বয় বজায় রেখে দায়িত্ব পালনে তাঁর আন্তরিকতা ও কর্মনিষ্ঠা জেলা পুলিশের নজরে আসে।এ বিষয়ে পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল,বিপিএম বলেন,“জেলা পুলিশের প্রত্যেক সদস্যকে পেশাদারিত্ব, জবাবদিহিতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দায়িত্ব পালন করতে হবে। কর্মদক্ষতা মূল্যায়নের মাধ্যমে মেধা ও সাফল্যকে স্বীকৃতি প্রদান করা হলে বাহিনীর মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি হয় এবং সেবার মান আরও উন্নত হয়। আমরা চাই জনগণের আস্থা অর্জনের মাধ্যমে একটি জনবান্ধব ও সেবামুখী পুলিশ বাহিনী গড়ে তুলতে।জেলা পুলিশের কর্মকর্তারা আশা প্রকাশ করেন,এ ধরনের সম্মাননা সদস্যদের দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করে।