• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , ভোর ০৪:৪২
  • ১৭ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোহন মিয়া বাচ্চুকে দেখতে চাই এলাকাবাসী

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোহন মিয়া বাচ্চুকে দেখতে চাই এলাকাবাসী ই-পেপার/প্রিন্ট ভিউ

মো: শুকুর আলী, স্টাফ রিপোর্টার :

আসন্ন বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনীতিতে বেড়েছে তৎপরতা। উপজেলার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের মধ্যে চলছে আলোচনা, মতবিনিময় ও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে মূল্যায়ন।

এ প্রেক্ষাপটে চেয়ারম্যান পদে মোহন মিয়া বাচ্চুকে দেখতে চান বলে মত দিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকদের একাংশ। তাদের ভাষ্য—শিক্ষিত, সৎ ও দূরদর্শী নেতৃত্বই পারে বিশ্বম্ভরপুরকে টেকসই উন্নয়ন ও সুশাসনের পথে এগিয়ে নিতে। সেই বিবেচনায় মোহন মিয়া বাচ্চু একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী।

জানা যায়, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স) ও এমএসসি (এসবিআই) ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি এলএলবি ডিগ্রিধারী এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর সদস্য।

ছাত্রজীবনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর কেন্দ্রীয় সংসদে সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ড. মুহম্মদ শহীদুল্লাহ হল শাখায় ভারপ্রাপ্ত সভাপতি ও সহ প্রচার সম্পাদক হিসেবেও সাংগঠনিক দায়িত্বে ছিলেন।

স্থানীয়দের মতে, তাঁর শিক্ষা, সাংগঠনিক অভিজ্ঞতা ও আইনি জ্ঞান উপজেলা প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকর সেবা নিশ্চিত করতে সহায়ক হতে পারে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে তিনি ইতিবাচক ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

এদিকে নির্বাচন সামনে রেখে উপজেলার বিভিন্ন এলাকায় অনানুষ্ঠানিক মতবিনিময় সভা অব্যাহত রয়েছে। সাধারণ মানুষ তাদের প্রত্যাশা তুলে ধরছেন এসব আলোচনায়। অনেকেই মনে করছেন—জনপ্রতিনিধি নির্বাচনে শিক্ষিত ও নীতিবান প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া সময়ের দাবি।

উল্লেখ্য, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে বিশ্বম্ভরপুরে রাজনৈতিক তৎপরতা ক্রমেই জোরদার হচ্ছে এবং সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জনমত গঠনের প্রক্রিয়াও বিস্তৃত হচ্ছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও প্রবাসের সর্বস্তরের জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়ে এলাকাবাসী কামনা করেছেন—

ঈদ বয়ে আনুক সবার জীবনে সুখ, শান্তি ও আনন্দের বার্তা।


বিশ্বম্ভরপুর

উপজেলা নির্বাচন

আরও পড়ুন