• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , ভোর ০৪:৪২
  • ১৭ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

মান্দায় ভূমি সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
মান্দায় ভূমি সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত ই-পেপার/প্রিন্ট ভিউ

আল আমিন নওগাঁ) প্রতিনিধি, 

নওগাঁর মান্দায় ভূমি সেবা সংক্রান্ত গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার ২৬ (ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার নূরুল্যাবাদ-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিস চত্ত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ গণ শুনানীর উদ্বোধন করেন, মান্দা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আখতার জাহান সাথী।

এসময় নূরুল্যাবাদ-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমনা আক্তার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্নসিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল ওরোজ বৈশাখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-  উপজেলার নূরুল্যাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার এমদাদুল হক, হেড এ্যাসিস্ট্যান্ট কাম- একাউন্ট্যান্ট আব্দুর রউফ, প্রসেস সার্ভার নূরুল ইসলাম,আজিজ, রিংকুসহ ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

গণশুনানিতে নামজারি আবেদন গ্রহণ ও নামজারি কেসের শুনানি, নাগরিক নিবন্ধন, কর প্রদান, ডিজিটাল ভূমি রেকর্ড ব্যবস্থাপনা পদ্ধতির মাধ্যমে খতিয়ান প্রাপ্তি ও খতিয়ান সংশোধনের আবেদন, খাস জমি বন্দোবস্তের আবেদন, ভিপি কেসের আওতায় লীজ প্রাপ্তি, লীজ নবায়ন ও লীজমানি প্রদানসহ বিভিন্ন ধরনের ভূমিসেবা প্রদান করা হয়।


নওগাঁ

আরও পড়ুন