• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , ভোর ০৪:৪০
  • ১৭ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

কানাইঘাটে পুলিশি অভিযানে ৪ জন গ্রেফতার, জব্দ ১২৫ কেজি ভারতীয় চিনি

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
কানাইঘাটে পুলিশি অভিযানে ৪ জন গ্রেফতার, জব্দ ১২৫ কেজি ভারতীয় চিনি ই-পেপার/প্রিন্ট ভিউ

নিজস্ব প্রতিবেদক 

সিলেটের কানাইঘাট থানার পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে। এ সময় ১২৫ কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর নির্দেশনায় এসআই মোঃ হাফিজুর রহমান, এসআই মিজানুর রহমান, এসআই দূর্গা কুমার দেব, এএসআই বাপ্পী রুদ্র পাল ও তাদের সঙ্গীয় ফোর্স ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় অভিযান পরিচালনা করে।

মামলা নং-১২(০২)২৬ এর এজাহারনামীয় আসামী রেজওয়ান আহমদ (১৯), পিতা-আজির উদ্দিন, সোনাতনপুঞ্জি গ্রামে সংযুক্ত ১২৫ কেজি ভারতীয় চিনিসহ আটক করা হয়। এছাড়া চুরি মামলার এজাহারনামীয় আসামী আব্দুস শুকুর (৪০) ও আফতাব উদ্দিন (৩৮)কে গ্রেফতার করা হয়। আব্দুস শুকুরের বিরুদ্ধে ১ বছরের সাজা এবং দুটি ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

অতিরিক্তভাবে, চুরি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী জাকারিয়া আহমদ সুমনকেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সব আসামীকে ২৬ ফেব্রুয়ারি পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

কানাইঘাট থানা সূত্রে জানা যায়, অভিযানের মাধ্যমে চোরাকারবার ও চুরি মামলার আসামীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সিলেট

আরও পড়ুন