• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , সকাল ০৬:১৭
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

নতুন নেতৃত্বের অপেক্ষায় মুন্সিগঞ্জ প্রেস ক্লাব।

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
নতুন নেতৃত্বের অপেক্ষায় মুন্সিগঞ্জ প্রেস ক্লাব। ই-পেপার/প্রিন্ট ভিউ

মুন্সিগঞ্জ প্রতিনিধি মো রিয়াদ হোসেন:

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে মুন্সিগঞ্জ প্রেস ক্লাব-এর বহুল প্রতীক্ষিত নির্বাচন।   নির্বাচন ঘিরে ইতোমধ্যেই সাংবাদিক মহলে বইছে উৎসবমুখর আমেজ। জানা গেছে, প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক প্রার্থী।

 নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব বেছে নেবে মুন্সিগঞ্জ প্রেসক্লাব । প্রার্থীরা ইতোমধ্যে সদস্যদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন এবং দিচ্ছেন উন্নয়ন ও ঐক্যবদ্ধ সাংবাদিকতার প্রতিশ্রুতি।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রেস ক্লাব ভবনে।

সাংবাদিকরা আশা করছেন, এই নির্বাচনের মাধ্যমে প্রেস ক্লাব আরও গতিশীল ও শক্তিশালী হবে এবং সাংবাদিকদের অধিকার, পেশাগত মানোন্নয়ন ও কল্যাণে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন আতিকুর রহমান টিপু, শহীদ ই হাসান তুহিন , মোজাম্মেল হোসেন সজল, সহ-সভাপতি পদে ৫ জন মুহাম্মদ মাহবুব আলম বাবু, শেখ মোহাম্মদ রতন, মোঃ লাভলু মোল্লা, জসিম উদ্দিন দেওয়ান, মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক পদে ২ জন গুলজার হোসেন, ফরিদুল হাসান ফরিদ,যুগ্ম সাধারণ সম্পাদক সুজন পাইক,নাদিম হোসাইন,কোষাধক্ষ্য আব্দুস সালাম, মোহাম্মদ সাইফুর রহমান টিটু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২ জন নজরুল ইসলাম ছোটন, সুমন ইসলাম। এছাড়াও তিনটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন সাংগঠনিক সম্পাদক রাজিবুল হাসান জুয়েল, দপ্তর সম্পাদক মোঃ মাসুদ রানা ক্রীড়া সম্পাদক ফয়সাল হোসেন 

নির্বাহী সম্পাদক পদে রয়েছেন ৬ জন তারা হলেন মোঃ আরিফ উল ইসলাম, মোহাম্মদ মাহবুব আলম লিটন, মামুনুর রশিদ খোকা, মোহাম্মদ মাসুদ খান, ভবতোষ চৌধুরী নুপুর, মোহাম্মদ মাহবুবুর রহমান।  মোট ভোটার ৪৭ জন


মুন্সীগঞ্জ

আরও পড়ুন