• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , ভোর ০৪:৪২
  • ১৭ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বিলের খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন, শতাধিক কৃষকের প্রতিবাদ

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
বিলের খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন, শতাধিক কৃষকের প্রতিবাদ ই-পেপার/প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার: আল আমিন 

তালতলী উপজেলার ২ নং ছোটবাগী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জাকির তবক গ্রামের শতাধিক কৃষক বিলের খাল পুনঃখননের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় গ্রামের পাশ দিয়ে প্রবাহিত বাড়ির পেছনের খালের তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে খালটি খনন না করায় এটি মাটি ও আগাছায় ভরাট হয়ে গেছে। ফলে সেচের পানির তীব্র সংকট দেখা দিয়েছে, যা স্থানীয় কৃষি উৎপাদনে মারাত্মক প্রভাব ফেলছে বলে অভিযোগ করেন কৃষকরা।

মানববন্ধনে অংশ নেন এলাকার কৃষক নাসির উদ্দিন সুমন, সাবেক মেম্বার কবির, ইউপি সদস্য ওমর ফারুক, মোঃ শাহালি সহ আরও অনেকে। তারা জানান, একসময় খালটি ছিল এলাকার কৃষির প্রাণকেন্দ্র। বর্ষা ও শুষ্ক মৌসুমে এই খালের পানির ওপর নির্ভর করেই চাষাবাদ হতো। কিন্তু বর্তমানে খালটি প্রায় মৃতপ্রায় জলাশয়ে পরিণত হয়েছে।

কৃষক নাসির উদ্দিন সুমন বলেন, “এই খালটা ছিল আমাদের একমাত্র ভরসা। এখন জমি আছে, কিন্তু পানি নেই। কিভাবে চাষ করবো?”

সাবেক মেম্বার কবির বলেন, “আমরা বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি, কিন্তু আজও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত খাল পুনঃখনন না হলে কৃষকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন।”

মানববন্ধনে বক্তারা অবিলম্বে খালটি পুনঃখননের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।


বরগুনা

আরও পড়ুন