• ঢাকা
  • বুধবার , ৪ মার্চ ২০২৬ , বিকাল ০৩:৫৪
  • ২০ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ছাতক থানা পুলিশের অভিযানে চুরি মামলার ৭ আসামি গ্রেফতার,

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
ছাতক থানা পুলিশের অভিযানে চুরি মামলার ৭ আসামি গ্রেফতার, ই-পেপার/প্রিন্ট ভিউ

ছাতক প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতকে চুরি মামলার ঘটনায় সাতজন আসামিকে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৩টি এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ০২ মার্চ সোমবার দায়েরকৃত মামলা নং-০৩(০৩)২০২৬, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড এর তদন্ত চলাকালে প্রাপ্ত তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় গ্রেফতার দেখানো হয়।গ্রেফতারকৃতরা হলেন—

মোঃ জামিরুল (২৫), পিতা-মৃত আমির হোসেন, মাতা-রহিমা বেগম, সাং-চরেরবন;

মোঃ কাজল মিয়া (৩০), পিতা-মোঃ ইরা মিয়া, মাতা-মোসাঃ রংবাহার;আচরব আলী (৩৪), পিতা-মৃত তুতু মিয়া, মাতা-মৃত রাবেয়া বেগম;মোঃ রাজ্জাক (২৫), পিতা-তেরা মিয়া, সাং-চরেরবন;মোঃ জাহিদ হাসান (২২), পিতা-সৈয়াদুর রহমান, মাতা-কালিমুন্নেছা, সাং-দিঘলী চাকলপাড়া;মোঃ মারুফ (২৮), পিতা-মৃত হাবিবুল্লাহ, মাতা-মোসাঃ রাবেয়া বেগম, সাং-চরেরবন;

মিলন মিয়া (৪০), পিতা-মৃত ছানা মিয়া, মাতা-ছায়া খাতুন, সাং-চরেরবন।তাদের সকলের বাড়ি থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ।পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো আলামত হিসেবে জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে চুরির ঘটনায় তাদের সম্পৃক্ততা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কিনা, সে বিষয়েও অনুসন্ধান অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ বলেন, “অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। চুরি ও অন্যান্য অপরাধ রোধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”গ্রেফতারকৃত আসামিদের আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


সুনামগঞ্জ

ছাতক

আরও পড়ুন