• ঢাকা
  • শনিবার , ২১ মার্চ ২০২৬ , বিকাল ০৪:১৪
  • ৭ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বিএনপি নেতা হান্নান মুন্সির ঈদুল ফিতরের শুভেচ্ছা

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
বিএনপি নেতা হান্নান মুন্সির ঈদুল ফিতরের শুভেচ্ছা ই-পেপার/প্রিন্ট ভিউ

শফিকুল ইসলাম , তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তাহিরপুর উপজেলা সহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের বিএনপি নেতা মোঃ আব্দুল হান্নান মুন্সি।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এক মাস সিয়াম সাধনা ও আত্মসংযম পালনের পর এই ঈদ আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আমাদের মাঝে আসে।

তিনি আরও বলেন, ঈদ মানুষের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করে। এ আনন্দ ছড়িয়ে পড়ুক বড়দল দক্ষিণ ইউনিয়নসহ সারাদেশ ও বিশ্বজুড়ে।

হান্নান মুন্সি বলেন, ঈদের সময় শহর থেকে মানুষ গ্রামের বাড়িতে ফিরে প্রিয়জনদের সঙ্গে মিলিত হন, সবাই মিলে আনন্দ ভাগাভাগি করেন। এতে সমাজে ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় হয়।

তিনি আশা প্রকাশ করেন, ঈদের শিক্ষা মানুষের মাঝে মানবিক মূল্যবোধ, সহনশীলতা ও শান্তির বার্তা ছড়িয়ে দেবে এবং সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবাইকে অনুপ্রাণিত করবে।

পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি—এটাই তাঁর প্রত্যাশা।


বিএনপি

তাহিরপুর

সুনামগঞ্জ

ঈদ শুভেচ্ছা

ঈদ মোবারক

আরও পড়ুন