• ঢাকা
  • শুক্রবার , ২০ মার্চ ২০২৬ , রাত ০১:৫৯
  • ৫ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

যুবদল নেতা আলী আহামদের ঈদ শুভেচ্ছা: সম্প্রীতি ও মানবতার বাংলাদেশ গড়ার আহ্বান।

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
যুবদল নেতা আলী আহামদের ঈদ শুভেচ্ছা: সম্প্রীতি ও মানবতার বাংলাদেশ গড়ার আহ্বান। ই-পেপার/প্রিন্ট ভিউ

শফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তাহিরপুর উপজেলা সহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী আহামদ।

ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনা, আত্মসংযম ও আত্মশুদ্ধির মাধ্যমে রমজানের শিক্ষা ধারণ করার পর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে আসে পবিত্র ঈদুল ফিতর। এই দিনটি মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ভালোবাসা ও ভ্রাতৃত্বের এক অনন্য উৎসব।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন তাহিরপুর উপজেলা থেকে শুরু করে সমগ্র বাংলাদেশ এবং বিশ্বের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। ঈদের সময় মানুষ নাড়ির টানে গ্রামে ফিরে আসে, আপনজনদের সঙ্গে মিলিত হয়ে আনন্দ ভাগাভাগি করে। এ দিন ধনী-গরিব, সব শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে ঈদের আনন্দে শামিল হয়—যা আমাদের সমাজে সাম্য ও ভ্রাতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত।

যুবদল নেতা আলী আহামদ বলেন, ঈদ মানুষের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধনকে আরও শক্তিশালী করে। তিনি প্রত্যাশা করেন—ঈদুল ফিতরের শিক্ষা আমাদের সমাজে পারস্পরিক সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও জোরদার করবে এবং গড়ে উঠবে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ।

তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ। যুগ যুগ ধরে এ দেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে, যা আমাদের জাতীয় ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে।

তিনি আরও বলেন, ইসলাম শান্তি, সহমর্মিতা ও কল্যাণের ধর্ম। ইসলামে হিংসা-বিদ্বেষ বা হানাহানির কোনো স্থান নেই। মানবিকতা, সহিষ্ণুতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ইসলাম বিশ্বজুড়ে শান্তি ও কল্যাণের বার্তা ছড়িয়ে দিতে আহ্বান জানায়।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি কামনা করেন—ইসলামের শান্তি, মানবতা ও ভ্রাতৃত্বের মহান আদর্শ পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ুক এবং বিশ্ব ভরে উঠুক শান্তি ও সৌহার্দ্যে।

শুভেচ্ছান্তে:, আলী আহামদ, যুগ্ম আহ্বায়ক, উপজেলা যুবদল, তাহিরপুর, সুনামগঞ্জ।


তাহিরপুর

সুনামগঞ্জ

ঈদ শুভেচ্ছা

ঈদ মোবারক

আরও পড়ুন