ই-পেপার/প্রিন্ট ভিউ
তাহিরপুর প্রতিনিধি :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তাহিরপুর উপজেলাসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ছাত্রদল নেতা আবুল হাসনাত রাহুল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে। এই উৎসব মানুষের মাঝে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে,ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান। রাহুল বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো মানবিকতা, সহানুভূতি ও পরস্পরের পাশে দাঁড়ানো।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে। এ সময় তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করেন।
পাশাপাশি সবাইকে নিরাপদ, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান তিনি।
শেষে তাহিরপুর উপজেলাসহ দেশের সব মুসলিম উম্মাহর প্রতি ঈদ মোবারক জানিয়ে সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন ছাত্রদল নেতা আবুল হাসনাত রাহুল।