• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১৯ মার্চ ২০২৬ , বিকাল ০৩:৫৩
  • ৫ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

মেঘনায় সিকদার ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও নিম্ন আয়ের ১৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
মেঘনায় সিকদার ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও নিম্ন আয়ের ১৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ই-পেপার/প্রিন্ট ভিউ

মোঃ নাজিম উদ্দিন, (মেঘনা) কুমিল্লা প্রতিনিধিঃ- 

কুমিল্লার মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়নের হরিপুর গ্রামে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে "সিকদার ফাউন্ডেশনের" পক্ষ থেকে প্রায় ১৫০ পরিবারের মাঝে ঈদ উপহার, ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৩.টায় সামাজিক সংগঠন "সিকদার ফাউন্ডেশন"–এর উদ্যোগে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মোঃ এবাদউল্লাহ সিকদারের নিজ বাড়িতে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার গরীব, অসহায়, সুবিধাবঞ্চিত ১৫০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

"সিকদার ফাউন্ডেশন" মানবতার সেবায় নিবেদিত সিকদার ফাউন্ডেশন প্রতিষ্ঠিত-২০২৬ইং এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ এবাদউল্লাহ সিকদার।

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অন্যতম সদস্য মোঃ ইমরান সিকদার, এডভোকেট মোঃ নাছির সিকদার, সহ স্থানীয় ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্ধ।

দিক নির্দেশনায় ছিলেন সিকদার ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ সোহেল সিকদার, সেকেন্ড অফিসার, নাসিরনগর থানা, ব্রাহ্মনবাড়িয়া।ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সঞ্চালনা করেন মোঃ মোমিন সিকদার।

ফাউন্ডেশনের আয়োজকরা জানান, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে সিকদার ফাউন্ডেশন" এর পক্ষ থেকে প্রতিবছরের মতো এবারও ঈদ উপহার ও ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

ভবিষ্যতেও আরও বড় করে এমন মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আয়োজনেঃ- সিকদার ফাউন্ডেশন, হরিপুর, মেঘনা, কুমিল্লা।


কুমিল্লা

আরও পড়ুন