• ঢাকা
  • শনিবার , ২১ মার্চ ২০২৬ , বিকাল ০৩:৪৮
  • ৭ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

মনোহরদীতে গাঁজা সেবনের দায়ে দুইজনের দেড় মাসের কারাদণ্ড, সরঞ্জাম জব্দ

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
মনোহরদীতে গাঁজা সেবনের দায়ে দুইজনের দেড় মাসের কারাদণ্ড, সরঞ্জাম জব্দ ই-পেপার/প্রিন্ট ভিউ

আল আমিন মিয়া, স্টাফ রিপোর্টার

নরসিংদীর মনোহরদী উপজেলায় গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ করার অভিযোগে দুইজনকে দেড় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (০৮ মার্চ ২০২৬) উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের ডংগীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন— চরমান্দালিয়া গ্রামের মোঃ কাজল (৬০) ও বোরহান (৪৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তারা গাঁজা সেবন করে এলাকায় উশৃঙ্খল আচরণ করছিলেন। এ সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয়কে দেড় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে ঘটনাস্থল থেকে ১টি কলকি, ১টি গ্যাস লাইটার, ১টি কাটলি এবং গাঁজা জব্দ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সজিব মিয়া।

এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মোফাজ্জল হোসেন, “খ” সার্কেল, জেলা কার্যালয়, নরসিংদী এবং তার টিম।


নরসিংদী

আরও পড়ুন