• ঢাকা
  • শুক্রবার , ২০ মার্চ ২০২৬ , বিকাল ০৫:৩৪
  • ৬ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

সৌদি আরবের সাথে মিল রেখে তাহিরপুরের আমতৈলসহ কয়েকটি গ্রামে আগাম ঈদ উদযাপন

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
সৌদি আরবের সাথে মিল রেখে তাহিরপুরের আমতৈলসহ কয়েকটি গ্রামে আগাম ঈদ উদযাপন ই-পেপার/প্রিন্ট ভিউ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের আমতৈল গ্রামসহ আরও কয়েকটি গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে।

রোববার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টায় আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পাশে অবস্থিত আমতৈল জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও আশপাশের আরও তিনটি গ্রামেও একই সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি জামাতে শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নামাজ আদায় শেষে মুসল্লিরা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করেন।

ঈদ উদযাপনকারী আমতৈল গ্রামের বাসিন্দা আব্দুর রশীদ জানান, তারা চট্টগ্রামের সাতকানিয়ার ‘মির্জা কিল দরবার শরীফের’ অনুসারী। পূর্বপুরুষদের নির্দেশনা অনুযায়ী তারা প্রতি বছরই সৌদি আরবের সাথে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারও তারা আগাম ঈদ উদযাপন করেছেন।

তিনি আরও জানান, ঈদুল ফিতর সৌদি আরবের সাথে মিল রেখে পালন করা হলেও ঈদুল আজহা সারাদেশের সঙ্গে মিল রেখেই উদযাপন করা হবে।

এদিকে, উপজেলার অন্যান্য এলাকায় সরকার ঘোষিত সময় অনুযায়ী ঈদ উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। একই উপজেলায় ভিন্ন দিনে ঈদ পালনের বিষয়টি স্থানীয়দের মধ্যে আলোচনা ও কৌতূহলের সৃষ্টি করেছে।



তাহিরপুর

ঈদ মোবারক

আরও পড়ুন